PM Modi In West Bengal: স্বাধীনতার পর উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি, গত দশ বছরে জোর দিয়েছে কেন্দ্র, বার্তা মোদীর

PM Modi In West Bengal: সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে বাংলার জন্য ফের কল্পতরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাড়ে চার হাজার কোটি টাকার আলাদা আলাদা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শনিবার শিলিগুড়িতে বিকশিক ভারত বিকশিত পশ্চিমবঙ্গ অনুষ্ঠানে দেন তিনি।

আর সেখান থেকেই উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী (PM Modi In West Bengal) । লোকসভা নির্বাচনের আগে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উদ্বোধনের পাশাপাশি এদিন উত্তরবঙ্গের উন্নয়ন নিয়েও আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi In West Bengal)।

PM Modi In West Bengal

বলেন, স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি। গত ১০ বছরে উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্বের উন্নয়নেই কেন্দ্রীয় সরকার নজর দিয়েছে। এমনকি তৃতীয় সরকারের আমলেও উন্নয়ন আরও হবে। তবে উত্তরের মাটিতে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান করছি বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। তাঁর আরও দাবি, বিকশিত ভারত করার জন্য বিকশিত বাংলাও হওয়া প্রয়োজন।

আর তাই নর্থ বেঙ্গলের উন্নয়নে কেন্দ্রীয় সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, আগে উত্তরবঙ্গের দিকে কোনও ট্রেন আসলে গতি ধীর হয়ে যেত। কিন্তু এখন জোরগতিতে উন্নয়নের কাজ চলছে। অন্যান্য জায়গার মতোও উত্তরবঙ্গের ট্রেনগুলির গতি বাড়ানো হচ্ছে।

বিদ্যুতায়েনের কাজ করা হচ্ছে। আর সেই কাজ প্রায় শেষের মুখে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জলপাইগুড়ি থেকে বাংলাদেশ পর্যন্ত ট্রেন চলছে। এমনকি ভারত এবং বাংলাদেশের মধ্যে কানেকটিভিটি বাড়ানো হচ্ছে। তাতে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক এবং অর্থনীতি মজবুত হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে উত্তরবঙ্গ জুড়ে রাস্তা সহ একাধিক প্রকল্পের কথাও এদিন তুলে ধরেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে সিকিম যাওয়ার রাস্তা তৈরির কথাও বলেন। বলে রাখা প্রয়োজন, এদিন এনজেপি থেকে রাধিকাপুর পর্যন্ত নতুন প্যাসেঞ্জার ট্রেন পরিষেবার উদ্বোধন প্রধানমন্ত্রী।

আর এই রেল সংযোগের ফলে পন্য পরিবহণ, কর্ম সংস্থান এবং অর্থনৈতিক উন্নয়ন উত্তরবঙ্গে হবে বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। অন্যদিকে উত্তরবঙ্গের জন্যে দুটি সড়ক প্রকল্পের উদ্বোধন করেন। প্রায় ৩১০০ কোটি টাকা মুল্যের এই প্রকল্প।

পাশাপাশি ২৭ নম্বর জাতীয় সড়ক উন্নয়ন করা হবে। তৈরি হবে চার লেনের রাস্তা। পাশাপাশি ইসলামপুর বাইপাস প্রকল্প অর্থাৎ ২৭ নম্বর জাতীয় সড়কের উদ্বোধনও এদিন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি একাধিক আরও প্রকল্পের শিলান্যাসও করেন এদিন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+