PM Modi In West Bengal: পাহাড়ে গোর্খাদের সমস্যা নিয়ে সংবেদনশীল, সমাধান নিয়ে বড় ইঙ্গিত মোদীর
PM Modi In West Bengal: ১০০ দিনের টাকা সহ একাধিক ইস্যুতে ফের একবার তৃণমূলকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি চা বলয়ে দাঁড়িয়ে নিজেকে চাওয়ালা বলেও পরিচয় দিলেন তিনি। একই সঙ্গে পাহাড়ে গোর্খা সমস্যা সমাধানের ইঙ্গিত প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল।
সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। নির্বাচনের মুখে ফের একবার পাহাড়ে গোর্খাদের সমস্যা উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে। বলেন, পাহাড়ে গোর্খা ভাইবোনেদের সমস্যা আছে। আর সেই সমস্যার প্রতি বিজেপি সবসময় সংবেদনশীল। চিন্তা দূর করতে বিজেপি নিরন্তর চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য প্রধানমন্ত্রীর (PM Modi In West Bengal) ।

শুধু তাই নয়, সমস্যা সমাধানে অনেকটাই এগিয়ে যাওয়া হয়েছে বলেও চাঞ্চল্যকর দাবি তাঁর (PM Modi In West Bengal)। তবে সমস্যা সমাধানে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে কোনও মন্তব্য করেননি এদিন প্রধানমন্ত্রী। তবে নির্বাচনের মখে প্রধানমন্ত্রীর এহেন দাবি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। শান্ত পাহাড়কে উস্কানি দিয়ে বিজেপি ভোট পেতে চাইছে বলে তোপ স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
বলে রাখা প্রয়োজন, পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে দিনের পর দিন আন্দোলনে উত্তপ্ত হয়েছে পাহাড়। মাসের পর মাস আন্দোলনে স্তব্ধ থেকেছে গোটা এলাকা। রক্তাত্ব হয়েছে দার্জিলিং। আগুনে পুড়ে নষ্ট হয়েছে পাহাড়ের একাধিক হেরিটেজ ঐতিহ্য। যদিও পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। যদিও গত কয়েকদিন আগে পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন খোদ দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বা।
#WATCH सिलीगुड़ी, पश्चिम बंगाल: प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा, "...मोदी हर गरीब के लिए ज्यादा से ज्यादा अवसर बना रहा है लेकिन ये बात उन परिवारवादियों को बिल्कुल पसंद नहीं आती जो राजनीति में सत्ता पाने के लिए ही आए हैं। इसलिए वो अपने परिवार को सत्ता के शीर्ष पर रखने के लिए… pic.twitter.com/oE0ZhYs8SS
— ANI_HindiNews (@AHindinews) March 9, 2024
নিজের রক্ত দিয়ে সেই চিঠি দেন তিনি। নীরজ জিম্বা বলেন, পাহাড় সমস্যা সমাধান কেউ চায় না। তবে প্রধানমন্ত্রী যেভাবে কাশ্মীর সহ সীমান্ত সমস্যা মিটিয়েছেন সেভাবেই পাহাড় সমস্যা মেটাতে পারবেন বলেও দাবি করেন বিজেপি বিধায়ক। এই ইস্যুতে মুখ খোলেন আরও এক বিজেপি বিধায়ক।
এই অবস্থায় ভোটের মুখে মোদীর মুখে গোর্খা সমস্যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের উন্নয়নের কথা তুলে ধরেন। রেল থেকে সড়ক কীভাবে উন্নয়ন হচ্ছে তাও উল্লেখ করেন। নরেন্দ্র মোদী (PM Modi In West Bengal) বলেন, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য একটা স্পষ্ট রোডম্যাপ আছে। বিশেষ করে এখানকার চা, পর্যটক এবং কাঠের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান বলেও এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications