তাঁকেই ভোট দিয়ে জেতাবেন দার্জিলিংয়ের মানুষ, দাবি বিজেপি প্রার্থী রাজু বিস্তার

দার্জিলিংয়ের মানুষ এবার নির্বাচনের লড়াই করছেন। সাধারণ মানুষ জানে পাহাড়ে কে জিতবেন। নিজের জয়ের বিষয়ে এখন থেকেই আশাবাদী বিজেপি প্রার্থী রাজু বিস্তা।

আজ বুধবার মনোনয়নপত্র পেশ করলেন তিনি। সকাল থেকেই পাহাড়ের বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা ছিল। কারণ, বিদায়ী সাংসদ রাজু বিস্তা আজ নির্বাচনের মনোনয়নপত্র পেশ করেন। দুপুরের পরে মনোনয়নপত্র পেশ করা হয়।

Raju Bista

বুধবার সকালে বিজেপি প্রার্থী দার্জিলিং মহাকাল মন্দিরে যান। সেখানে ভক্তি ভরে পুজো হয়। মহাকালের আশীর্বাদ নিয়ে মন্দির থেকে তিনি বাইরে বেরোন। বিজেপির স্থানীয় নেতৃত্ব সেই সময় প্রার্থীর পাশে রয়েছেন। জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী তিনি। এ কথাই বললেন রাজু বিস্তা।

হামরো পার্টি বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চলছে চর্চা। বিমল গুরুং এখনও তার রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে পরিষ্কার কোনও বার্তা দেননি। তৃণমূল কংগ্রেস এই আসন জয় করার জন্য জোর কদমে নেমে পড়েছে প্রচারে। এদিকে রাজু বিস্তার বিরুদ্ধেই কয়েকদিন আগে পর্যন্ত বিজেপির অন্দরেই যথেষ্ট ক্ষোভ ছড়িয়েছিল।

তিনি গতবাদের বিদায়ী সাংসদ। কিন্তু এবারে তাকে প্রার্থী করা নিয়ে বিজেপির একটা অংশ নারাজ ছিল। শেষ পর্যন্ত রাজু বিস্তাই টিকিট পান। কিন্তু কতটা জনসমর্থন পাবেন? তাই নিয়ে দ্বন্দ্ব রয়েছে বিজেপির অন্ধরেই।

২৬ এপ্রিল দ্বিতীয় দফায় দার্জিলিংয়ে ভোট গ্রহণ। মানুষ এখন থেকেই সিদ্ধান্ত নিয়েছে পদ্ম ফুল চিহ্নে তারা ভোট দেবেন। নরেন্দ্র মোদী বিপুল জন সমর্থন নিয়ে সরকার গঠন করবে। মোদী হবেন প্রধানমন্ত্রী। দার্জিলিংয়ের মানুষ বিজেপিকে গ্রহণ করবে আগের মতোই। তিনিও জিতবেন। এমনটাই আশা করছেন রাজু বিস্তা।

বিপুল সংখ্যক মানুষকে নিয়ে মনোনয়ন পত্র পেশ করতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। পর্যটক ও সাধারণ মানুষদের সমস্যা হতে পারে। সেজন্য আগাম ক্ষমাও চেয়ে রেখেছিলেন তিনি। দার্জিলিংয়ের ম্যালে বিশাল জনসভা হয় এদিন। সভা শেষে নমিনেশন জমা দিতে যান প্রার্থী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+