উত্তরবঙ্গেও ডাক্তারদের পেন ডাউন কর্মসূচি চলবে, বাতিল হচ্ছে অপারেশন

জুনিয়র চিকিৎসকদের আন্দোলন আরও জোরালো হচ্ছে? ৪৮ ঘন্টা পেন ডাউন কর্মসূচির ডাক দিয়েছে বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। উত্তরবঙ্গের জেলা হাসপাতালগুলিতেও আন্দোলন চলছে। অনশন কর্মসূচি চলছে জুনিয়র চিকিৎসকদের।

১৪ অক্টোবর সোমবার সকাল ৬ টা থেকে ১৬ অক্টোবর বুধবার সকাল ৬ টা পর্যন্ত আংশিক কর্মবিরতি তথা পেন ডাউন কর্মসূচি করবে বেসরকারি হাসপাতালের চিকিৎসক সংগঠন ফেডারেশন অফ মেডিক্যাল অ্যাসোসিয়েশন তথা (FeMA)। সেই একই পথে হাঁটতে চলেছেন শিলিগুড়ির বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও।

doctor

আজ রবিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চের সামনে থেকে কর্মসূচির ঘোষণা করা হল। ফেডারেশন অফ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ( FeMA) সদস্য চিকিৎসক কৌশিক পণ্ডিত। তিনি আরও জানান, দুদিন সেখানেও পেন ডাউন কর্মসূচি চলবে। এই সময় শুধু ইমার্জেন্সি পরিষেবা চালু থাকবে। আউট ডোর পরিষেবা বা পূর্ব নির্ধারিত কোনও অপারেশন তারা করবেন না।

মুলত জুনিয়র চিকিৎসকরা ১০ দফা দাবিতে গত ৫ অক্টোবর থেকে অমরণ অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। টানা সাত দিন ধরে অনশন চালানোর ফলে একে একে জুনিয়র চিকিৎসকরা সংকটজনক অবস্থায় চলে যাচ্ছেন। অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি হতে হচ্ছে চিকিৎসকদের।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার অলোককুমার ভর্মার শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হাইব্রিড সিসিইউতে ভর্তি। চিকিৎসকদের পর্যবেক্ষণ রয়েছে। অন্য দিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের আরও এক জুনিয়র ডাক্তার সৌভিক বন্দ্যোপাধ্যায় এখনও অনশন চালিয়ে যাচ্ছেন। নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করছেন সিনিয়র ডাক্তাররা।

উত্তরবঙ্গে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন। সরকারি হাসপাতালের সিনিয়র চিকিৎসকরাও তাদের পাশে রয়েছেন। থ্রেট কালচারের অভিযোগ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালেও উঠেছে। তবুও আন্দোলন চলবে। এই কথা জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। প্রয়োজনে অনশনে আরও জুনিয়র চিকিৎসকরা বসবেন। সেই ইঙ্গিতও দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+