Rabindranath Ghosh: দলের পুরনো কর্মীরা ভাল নেই! 'বেসুরো' রবীন্দ্রনাথের ইঙ্গিতে কি দলীয় কোন্দল?

বরাবর বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তবে এবার দল নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে বিস্ফোরক তিনি। এদিন করা ফেসবুক পোস্টে তিনি বলেছেন, দলের পুরনো কর্মীরা ভাল নেই। পঞ্চায়েত নি

বরাবর বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তবে এবার দল নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে বিস্ফোরক তিনি। এদিন করা ফেসবুক পোস্টে তিনি বলেছেন, দলের পুরনো কর্মীরা ভাল নেই। পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর এই কথা কি দলে কোন্দলের ইঙ্গিত, সেই প্রশ্নই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

 তৃণমূল নেতার ফেসবুক পোস্ট

তৃণমূল নেতার ফেসবুক পোস্ট

দলের পুরনো কর্মীরা ভাল নেই। এদিন সকাল এই মন্তব্য করে ফেসবুক পোস্ট করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য তৃণমূলর সহ-সভাপতির এই পোস্ট নিয়ে চাঞ্চল্য।
তবে প্রভাবশালী এই নেতার কথা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ পঞ্চায়েত ভোট নিয়ে সতর্ক করছেন। আবার কেউ কেউ পরিস্থিতির জন্য রবীন্দ্রনাথ ঘোষকেই দায়ী করছেন।

নেপথ্যে গোষ্ঠী কোন্দল?

নেপথ্যে গোষ্ঠী কোন্দল?

প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী থেকে বর্তমানে পুরসভার চেয়ারম্যানের এই মন্তব্যে দলে অন্তর্দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পঞ্চায়েত ভোটের আগে শীর্ষ নেতারা জেলার সফর করছেন। সেই সময় রবীন্দ্রনাথ ঘোষের মতো নেতার মন্তব্যে কিসের ইঙ্গিত সেই প্রশ্ন করছেন অনেকে।

কোচবিহারে দুই নেতার বিভাজন

কোচবিহারে দুই নেতার বিভাজন

কোচবিহারে দলের পুরনো নেতা-কর্মীদের মধ্যে তিনি অন্যতম। রবীন্দ্রনাথ ঘোষ দীর্ঘ দিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পরেও যে উদয়ন গুহ ছিলেন প্রভাবশালী বাম নেতা, সেই উদয়ন গুহই যোগ দেন তৃণমূলে। পরবর্তী বিভিন্ন সময়ে, সেই উদয়ন গুহের সঙ্গে মতান্তর হয়েছে রহীন্দ্রনাথ ঘোষের। উদয়ন গুহ বর্তমানে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।

নেতৃত্বের ভিন্ন সুর

নেতৃত্বের ভিন্ন সুর

বিভিন্ন সময়ে কোচবিহার তৃণমূলের নেতৃত্বে বিভাজন লক্ষ্য করা গিয়েছে। কোচবিহার তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে উদয়ন গুহ বলেছিলেন, ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে দলের পদক্ষেপে বেশ কিছু ভূল ছিল। সেই মঞ্চেই রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেন, কোনও অশান্তিই হয়নি পুরসভার ভোটে। তবে ২০১৯-এর লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলের দায় তিনি নিচে চাননি। এব্যাপারে তিনি দলের একাংশকে দায়ী করেছেন।

নিশানায় উদয়ন

নিশানায় উদয়ন

রবীন্দ্রনাথ ঘোষ বলেন, তিনি যথন জেলার সভাপতি ছিলেন, সেই সময় কারও মাথা ফাটেনি এবং কারও কোমরও ভাঙতে হয়নি। ২০১৮-র পঞ্চায়েত ভোটে অশান্তির কথা তিনি না স্বীকার করলেও. লোকসভা ভোটে একের পর এক আসন হারায় দলের একাংশকে নিশানা করেন তিনি। রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেন, পঞ্চায়েত নির্বাচনে কোথায় কোথাও তাদের নির্দল প্রার্থীদের দিয়ে হারানো হয়েছে। আর লোকসভা নির্বাচনে কেউ কেউ দলকে পিছন থেকে ছুড়ি মেরেছেন। মঞ্চে সেই সময়ের লোকজনও রয়েছেন বলে জানিয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ।

ছবি সৌ:ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+