Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

খারাপ সময়ে মানুষ চিনলেন মন্ত্রী পরেশ! বন্ধ হল মন্ত্রী কন্যার বেতনও

গত কয়েকদিন আগেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর সেই নির্দেশের পরেই প্রক্রিয়া শুরু। মন্ত্রী-কন্যা অঙ্কিতা অধিকারীর স্কুলে পৌঁছে গেল কপি। যা রীতিমত অস্বস্ত

গত কয়েকদিন আগেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর সেই নির্দেশের পরেই প্রক্রিয়া শুরু। মন্ত্রী-কন্যা অঙ্কিতা অধিকারীর স্কুলে পৌঁছে গেল কপি। যা রীতিমত অস্বস্তির কারন হয়ে উঠেছে। অন্যদিকে আজ মঙ্গলবারই উত্তরবঙ্গে ফিরে গিয়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।

আর নিজে গড়ে ফিরেই হলদিবাড়ির একটি মন্দিরে পুজো দেন তিনি। নিজের এলাকায় থাকা একাধিক মন্দিরে পুজো দেন এদিন পরেশ ।

বৈঠকও করেন মন্ত্রী-

বৈঠকও করেন মন্ত্রী-

মেখলিগঞ্জে ফিরেই দলের কর্মীদের সঙ্গে একেবারে রুদ্ধদার বৈঠকে বসেন পরেশ অধিকারী। সেখানে তৃণমূল কর্মীরা তাঁকে সংবর্ধনাও দেয়। আর এরপরেই রুদ্ধদার বৈঠক শুরু হয়। সেখানে সমস্ত কর্মীদের মোবাইল সুইচ অফ করে দিতে বলা হয়। শুধু তাই নয়, সংবাদমাধ্যমও ছিল না। তবে বুধবার থেকেই ফের পথে নেমে কাজ চলবে বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। শুধু তাই নয়, কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, এসএসসি দুর্নীতি নিয়ে আইনি লড়াই চলবে।

কে আসল তৃণমূল কর্মী তা চিনেছেন পরেশ

কে আসল তৃণমূল কর্মী তা চিনেছেন পরেশ

জানা যাচ্ছে, দীর্ঘক্ষণ ধরে চলে ওই বৈঠক। আর ওই বৈঠকেই পরেশ অধিকারী নাকি বলেন, 'এই কয়েক দিনে দেখা গেল কে দলের আসল লোক আর কে নকল লোক'। তবে এই কয়েকদিনে একাধিক ফোন পেয়েছেন বলে জানিয়েছেন। যদিও এই মুহূর্তে কলকাতায় তাঁর যাওয়ার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। ফলে সবটাই এখন দলের কাজে মন দেবেন বলেও কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন রাজ্যের প্রভাবশালী এই মন্ত্রী।

মন্ত্রী কন্যার স্কুলে পৌঁছল কপি

মন্ত্রী কন্যার স্কুলে পৌঁছল কপি

হাইকোর্টের নির্দেশের পরেই যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে স্কুলে মন্ত্রী কন্যার ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এরপর থেকে আর স্কুলমুখী হননি অঙ্কিতা। তবে এই মুহূর্তে কোথায় রয়েছেন তিনি সেটিও স্পষ্ট নয়। আর এর মধ্যেই অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার হাইকোর্টের কপি পাঠানো হল জেলা স্কুল পরিদর্শকের অফিসে। কোচবিহারের স্কুল পরিদর্শকদের অফিসে ওই কপি পাঠানো হয়েছে বলেই খবর। শুধু তাই নয়, যে স্কুলে চাকরি করতেন অঙ্কিতা সেখানেও বরখাস্তের কপি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

দুই কিস্তিতে বেতন ফেরত দেওয়ার নির্দেশ

দুই কিস্তিতে বেতন ফেরত দেওয়ার নির্দেশ

শুধু চাকরি থেকে বরখাস্ত করাই নয়, এতদিন যে বেতন অঙ্কিতা অধিকারী পেয়েছেন তা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। দুই কিস্তিতে টাকা ফেরতের নির্দেশের কথা বলা হয়েছে। আর এরপরেই সেই টাকা ফেরতের প্রস্তুতিও শুরু হয়েছে বলে খবর। স্কুলের তরফে মোট কত টাকা বেতন পেয়েছেন সেই সংক্রান্ত তথ্য দেওয়া হবে বলেও জানা যাচ্ছে। আর এরপরেই তা ফেরানোর প্রস্তুতি শুরু হবে বলে জানা যাচ্ছে। তবে আজ স্কুলে পরিচালন কমিটির বৈঠক বসে। সেখানে পরেশ কন্যার বেতন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+