সদ্য বিবাহিত স্ত্রীকে দেওয়া কথা রাখতে পারলেন না! জঙ্গিদের হাতে শহিদ দার্জিলিংয়ের সিদ্ধান্ত
প্রবল বৃষ্টি! জঙ্গলের মধ্যেই চলছিল জঙ্গিদের খোঁজ। কিন্তু জঙ্গলের মধ্যেই যে বোমা পোঁতা রয়েছে তা ভাবতেও পারেননি জওয়ানরা। ফাঁদা পাতেই পা দিয়ে দেন তাঁরা। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ। আর তাতেই শহিদ ভারতীয় সেনার পাঁচ জওয়ান।
প্রাণ হারিয়েছেন বাংলার এক জওয়ানও। তাঁর নাম সিদ্ধান্ত ছেত্রী বলে জানা গিয়েছে। দার্জিলিংয়ের বাসিন্দা সে। রাজৌরি সেক্টরের কান্দির জঙ্গলে শুক্রবার সকাল থেকে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল ভারতীয় সেনার জওয়ানরা।

সেনা সূত্রে খবর, জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিদের ঘাঁটির কাছাকাছি পৌঁছে যান জওয়ানরা। আর সেই সময়ে হঠাত করেই জঙ্গলে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। আর তাতেই ঘটনাস্থলে শহিদ হন দুই জওয়ান।
বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানেই তিনজনের মৃত্যু হয় বলে জানা যায়। পাঁচ শহিদের তালিকায় রয়েছেন দার্জিলিংয়ের সিদ্ধান্তও। তাঁর বাড়ি দার্জিলিংয়ের বিজনওয়াড়ি এলাকাতে। জানা গিয়েছে, মাসখানেক আগেই সিদ্ধান্তের বিয়ে হয়। সেই সময় বাড়ি এসেছিল সে।
গত ১৪ এপ্রিল কাজে যোগ দেয় সে। কথা দিয়ে গিয়েছিলেন খুব শীঘ্রই ফিরবেন। কিন্তু তা যে কফিনবন্দি হয়ে তা কল্পনারও বাইরে ছিল পরিবারের। আর তাই সিদ্ধার্থের মৃত্যুর খবর বাড়িতে পৌছতেই ভেঙে পড়েছে গোটা পরিবার। ছোট থেকেই সাহসী ছিলেন সিদ্ধার্থ ছেত্রী। সবেতেই একেবারে দক্ষ ছিলেন ২৫ বছরের ওই যুবক।

স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। সেই মতো ২০১৯ সালে প্যারা কামান্ডোতে যোগ দেন সিদ্ধার্থ ছেত্রী। কয়েক মাসের মধ্যেই নিজেকে প্রমাণ করে দেখান তিনি। এরপর ২০২১ সালে প্যারা এসএফ-এ সিদ্ধার্থকে নিযুক্ত করা হয়।
সম্ভবত আজই সিদ্ধার্থের দেহ বিজনওয়াড়িতে নিয়ে আসা হবে। কিন্তু গোটা এলাকা যেন স্তব্ধতা নেমে এসেছে। ইতিমধ্যে সিদ্ধান্তের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পাঁচ জওয়ানের মৃত্যুর একদিন পরেও রাজৌরিতে সেনা জঙ্গি সংঘর্ষ জারি রয়েছে।
Deeply shocked to learn that our Siddhant Chetri, a 25 year young jawan from Bijanbari, Darjeeling, is among the five valiant soldiers of the Indian Army, who lost their lives during an encounter with the terrorists in a special operation at Rajouri in J&K yesterday. Our…
— Mamata Banerjee (@MamataOfficial) May 6, 2023
পরিস্থিতির পর্যালোচনায় এদিন জম্মুতে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনা প্রধান মনোজ পান্ডে। অন্যদিকে উত্তরের সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পৌঁছেছেন রাজৌরিতে। গোটা পরিস্থিতি তাঁরা খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে। তবে সেনা-জঙ্গি সংঘাতে এখনও পর্যন্ত এক জঙ্গিকে খজতম করা হয়েছে বলে জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, সেনাবাহিনীর ট্রাকে অতর্কিত হামলার জওয়ানদের মৃত্যুর পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে সেনাবাহিনীর অভিযান শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications