বিজেপিতে ভাঙন উত্তরবঙ্গেও, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা-সহ ৩০০ পরিবার তৃণমূলে

বিজেপিতে ভাঙন উত্তরবঙ্গেও, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা-সহ ৩০০ পরিবার তৃণমূলে

পুরভোটের দামামা বেজে যেতেই দিকে দিকে ভাঙন ধরতে শুরু করেছে বিজেপিতে। শুধু পুর এলাকা নয়, পঞ্চায়েত এলাকাতেও ভাঙন ধরেছে। দিকে দিকে বিজেপিতে বিদ্রোহ তো হচ্ছেই, তারই মধ্যে ভাঙনও দেখা দিচ্ছে। শিলিগুড়ির প্রাক্তন কাউন্সিলরের পর বিজেপি ছাড়লেন জলপাইগুড়ির পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতাও।

জলপাইগুড়ি বিজেপিতে ভাঙন অব্যাহত

জলপাইগুড়ি বিজেপিতে ভাঙন অব্যাহত

জলপাইগুড়িতে তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা-সহ হাজারখানেক নেতা-কর্মী। এমনটাই দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। জলপাইগুড়ি বিজেপিতে ভাঙন ধরিয়ে দিতে সক্ষম হয়েছে তারা। দুদিন আগে জলপাইগুড়ি জেলার সহ সভাপতি ধরতি মোহন রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।

৩০০ বিজেপি সমর্থিত পরিবার তৃণমূলে

৩০০ বিজেপি সমর্থিত পরিবার তৃণমূলে

মঙ্গলবার বানারহাটের বিন্নাগুড়িতে মন্ত্রী বুলু চিক বরাইকের হাত ধরে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা-সহ হাজারখানেক নেতাকর্মী যোগ দেন তৃণমূলে। ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ঊমেশ যাদব-সহ ৩০০ বিজেপি সমর্থিত পরিবার তৃণমূলে যোগ দেন। প্রায় হাজারখানেক কর্মী-সমর্থক ছিলেন সেই দলে।

পুরভোটের আগেই বিদায়ী কাউন্সিলরের দলবদল

পুরভোটের আগেই বিদায়ী কাউন্সিলরের দলবদল

শিলিগুড়ি পুরসভায় প্রাক্তন কাউন্সিলর খুশবু মিত্তাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। শিলিগুড়ির তৃণমূল জেলা অফিসে গিয়ে ৮ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর দলের পতাকা হাতে নিয়ে বলেন, বিজেপির সঙ্গে তাঁর কোনও গোলমাল নেই। তিনি রাজ্যের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পুরভোটের আগেই বিদায়ী কাউন্সিলরের এই দলবদল তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

জলপাইগুড়ির জেলার বিজেপি সহ সভাপতির যোগদান তৃণমূলে

জলপাইগুড়ির জেলার বিজেপি সহ সভাপতির যোগদান তৃণমূলে

উত্তরবঙ্গ বিজেপি শক্ত ঘাঁটি। সেখানেই একের পর এক নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন। পুরসভা ভোট ঘোষণার পর যখন বিজেপি সঙ্ঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে, তখনই ফের ভাঙনের মুখ পড়তে হল বিজেপিকে। জলপাইগুড়ির জেলার বিজেপি সহ সভাপতি ধরতিমোহন রায়ের ঘরওয়াপসি হয় তৃণমূলে। তারপর ৪৮ ঘণ্টার মধ্যে ধূপগুড়ি পঞ্চায়েতের বিরোধী দলনেতাও যোগ দেন তৃণমূলে।

তৃণমূলে যোগ দিয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন, প্রতিক্রিয়া

তৃণমূলে যোগ দিয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন, প্রতিক্রিয়া

সম্প্রতি বিজেপির জলপাইগুড়ি জেলা সহ সভাপতি ধরতিমোহন রায় জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ ও চেয়ারম্যান খগেশ্বর রায়ের হাত ধরে ঘরে ফেরেন। তৃণমূলে যোগ দিয়ে তিনি বিজেপিকে নিশানা করেন। বিজেপিতে তাঁকে নিস্ক্রিয় করে রাখা হয় বলে তিনি অভিযোগ করেন। তৃণমূলে যোগ দিয়ে তিনি হাঁফ ছেড়ে বাঁচলেন বলে জানান ধরতিমোহন রায়।

তৃণমূলের প্রলোভনে পা দিয়ে দলবদল, বিজেপির প্রতিক্রিয়া

তৃণমূলের প্রলোভনে পা দিয়ে দলবদল, বিজেপির প্রতিক্রিয়া

এদিন বিজেপি ছেড়ে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতির তৃণমূলে যোগদান প্রসঙ্গে বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী জন বার্লা বলেন, ওই পঞ্চায়েত সমিতির সভাপতির দলবদলে বিজেপির কোনও ক্ষতি হবে না। বিজেপি এখানে সঙ্ঘবদ্দ রয়েছে। তৃণমূল ভয় দেখিয়ে অনেককে দলে নেওয়ার চেষ্টা করছে। কেউ কেউ তৃণমূলের প্রলোভনে পা দিয়ে দলবদল করছেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+