Panchayat Samiti Board: কংগ্রেসকে ঠেকাতে জোট বাঁধল তৃণমূল-বিজেপি! অন্য ছবি মালদহে

কংগ্রেসকে ঠেকাতে এবার জোট বাঁধল তৃণমূল আর বিজেপি। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের দখলে গেল ত্রিশঙ্কু কালিয়াচক পঞ্চায়েত সমিতি। মালদহের এই পঞ্চায়েত সমিতিতে তৃণমূল আর বিজেপি জোট বেঁধে বোর্ড তৈরি করে। পঞ্চায়েত সমিতি সভাপতি নির্বাচিত হল তৃণমূল থেকে, বিজেপি পায় সহ সভাপতির পদ।

মালদহের কালিয়াচক পঞ্চায়েত সমিতিতে এদিন দেখা গেল অন্য ছবি। তৃণমূল আর বিজেপি যখন রাজ্যজুডে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে, তখন কংগ্রেসকে ঠেকাতে রাজ্যের প্রধান প্রতিদ্বন্বীো দুই দল পরস্পরের হাত ধরল। সর্ববৃহৎ দল কংগ্রেসকে বোর্ড গঠন থেকে আটকাতে তৃণমূল আর বিজেপি জোটব্ধ হয়ে গড়ল পঞ্চায়েত সমিতি।

কংগ্রেসকে ঠেকাতে জোট বাঁধল তৃণমূল আর বিজেপি

মালদহের কালিয়াচক পঞ্চায়েত সমিতির মোট আসন ৪২। তার মধ্যে কংগ্রেস জয়লাভ করে ১৫ আসনে। তৃণমূল জয়লাভ করে, বিজেপি জয়লাভ করে ১১ আসনে। সিপিএম জিতেছে একটি এসনে এবং নির্দল তিনটি আসনে জয়লাভ করেছে। কংগ্রেসকে ঠেকাতে তৃণমূল ও বিজেপি একজোট হয়।

বিজেপির ৯ জন ভোটাভুটিতে অংশ নেন। দু-জন ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নেন। বিজেপির পাশাপাশি সিপিএম ও নির্দল সদস্যের ভোটও তৃণমূলের সভাপতির দিকে যায়। সহসভাপতির পদে বিজেপির প্রিয়াঙ্কা সরকার দাসকে সমর্থন করে। বিরোধী আসনে বসছে কংগ্রেস।

কংগ্রেসকে ঠেকাতে জোট বাঁধল তৃণমূল আর বিজেপি

ভোটাভুটি পর্বে নিরুপমা মণ্ডল ঘোষকে ২৫ জন সমর্থন করেছেন। কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েত সমিতিতে সভাপতি নির্বাচনে তিনি জয় পান। নবনির্বাচিত সভাপতি নিরুপমা মণ্ডল ঘোষ বলেন, তৃণমূলের সদস্য ছাড়া আর কারা আমাকে সমর্থন করেছে তা বলতে পারব না।

বিজেপি নেতা অবশ্য তৃণমূলকে সমর্থনের বিষয়টি স্বীকার করে নেন। এর আগেও নিরুপমা মণ্ডল ঘোষ কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। তাঁকে বিজেপির সদস্যরা সমর্থন করেন। এই ত্রিশঙ্কু পঞ্চায়েত সমিতিতে কংগ্রেস সবথেকে বেশি আসনে জয়ী হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+