West Bengal Panchayat Election Results 2023: গুরুং-বিজেপির জোট ধরাশায়ী, এখন পাহাড়ের শেষ কথা অনীতই

পাহাড়ের শেষ কথা এখন অনীত থাপা। ২০ বছর পর হওয়া পঞ্চায়েত নির্বাচন আবার বোঝাল সেই কথা। পুরসভা নির্বাচন ও জিটিএ নির্বাচচনের পর ফের পঞ্চায়েতে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার হাতে ধরাশায়ী বিজেপির নেতৃত্বাধীন গোর্খা অ্যালায়েন্স।

শেষবার পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ২০০০ সালের। তারপর থেকে আরো ভোট হয়নি। ২৩ বছর পর এবরা ভোটের আসর বসেছিল পাহাড়ের দুই জেলায়। সেখানে দ্বিস্তরীয় পঞ্চায়েতে বিজেপি-জোটকে ধরাশায়ী করে জয়ী হয় বিজিপিএম-তৃণমূল জোট। অনীত থাপার নেতৃত্বাধীন জোটই এবার মাত দিল পাহাড়ের নির্বাচনে।

West Bengal Panchayat Election Results 2023

এর আগে জিটিএ নির্বাচনেও আধিপত্য বিস্তার করে জয়লাভ করেছিল বিজিপিএম। দার্জিলিং পুরসভার দখলও তারা নিয়েছিলে হামরো পার্টির কাছ থেকে। ক্রমেই পাহাড় রাজনীতির শেষ কথা হয়ে উঠেছিলেন তিনি। তৃণমূলের সঙ্গে সখ্যতা বজায় রেখে তিনি আবারও মাত দিলেন বিজেপি অ্যান্ড কোং-কে।

বিজেপি এবার বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা-সহ পাহাড়ের বিভিন্ন আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট করে পাহাড়ের নির্বাচনে প্রভাব বিস্তার করতে চেয়েছিল। কিন্তু তারা কার্যত মুখ থুবড়ে পড়ে। অনীত থাপার দল গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে জয়ী হয়।

West Bengal Panchayat Election Results 2023

সন্ধ্যা পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ে সিংহভাগ আসনে জয়ী হয়েছে বা এগিয়ে আসে বিজিপিএম। বিজেপি নেতৃ্ত্বাধীন ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্স দু-একটি আসনে জিতলেও পঞ্চায়েত নির্বাচনে কোনো ফায়দা তুলতে পারেনি। জয়ের হাসি হেসেছে বিজিপিএম। তৃণমূলকে সঙ্গে নিয়ে তারাই পাহাড়ের নিয়ন্তা হয়ে উঠেছে।

পাহাড়ে এখন বিমল গুরুং, বিনয় তামাং, অজয় এডওয়ার্ডদের প্রভবা খর্ব হয়ে গিয়েছে। একদা বিমল গুরুংয়ের ডানহাত অনীত থাপাই এখন সর্বেসর্বা হয়ে উঠেছেন। তাঁর হাতেই এখন গোটা পাহাড়। জিটিএ ও পুরসভার পর পঞ্চায়েতেও তিনি জয়ী। ফলে ২০২৪-এর লোকসভা নির্বাচনেও তাঁকে দমানো সহজ হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+