Panchayat Election 2023: খুন করেছে বাংলাদেশি দুষ্কৃতীরা দাবি বিজেপির, উদয়নের নিশানায় নিশীথ

মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পরের দিনই দিনহাটায় খুন তৃণমূল কংগ্রেস নেতা। বিএসএফের নিারাপত্তার মধ্যেই খুন হয়েছেন। বিএসএফ আর বিজেপির চক্রান্তেই খুন বলে অভিযোগ করেছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তিনি সরাসরি এই ঘটনায় নিশীথ প্রামাণিকের নাম করেছেন।

যদিও তৃণমূল নেতা খুনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের পাল্টা দাবি বাংলাদেশি দুষ্কৃতিরা এই হামলা চালিয়েছেন। তাঁদের অভিযোগ কাঁটাতার হীন বাংলাদেশ সীমান্তে সেই গ্রাম। সেখানে বাংলাদেশ থেকে যেকেউ আসতে পারে। তারাই বাংলাদেশ থেকে এসে হামলা চালিয়েছে।

udayan guha

গতকালই কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোটের প্রথম নির্বাচনী সভা করে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন বিএসএফকে। বিএসএফ ভয় দেখালে তৃণমূল কংগ্রেসকে জানানোর বার্তা দিয়েছিলেন তিনি। তার পরের দিনেই দিনহাটায় গুলি করে খুন করা হয় তৃণমূল কংগ্রেস নেতাকে। একেবারে সীমান্ত পারের গ্রামে ঘটেেছ এই ঘটনা।

কোচবিহারের ঘিতালদহ গ্রামে ঘটেছে এই ঘটনা। যেটি একেবারে সীমান্ত পাড়ের গ্রাম। বিএসএফকে নথি দেখিয়ে তবে যেতে হয় সেই গ্রামে। সেই গ্রামের পড়েই রয়েছে বাংলাদেশ। সেখানে কোনও কাঁটাতারের বেড়া নেই। সেকারণেই বিজেপি বারবার দাবি করেছে বাংলাদেশ থেকে দুষ্কৃতিরা এসে তৃণমূল কংগ্রেস নেতাকে খুন করেছে।
এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।

udayan guha

এদিকে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ কিন্তু তা মানতে নারাজ। তিনি দাবি করেছেন বিএসএফের সঙ্গে বিজেপি চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। তার সঙ্গে তিনি নিশীথ প্রামাণিকের নাম নিয়েছেন। নিশীথ প্রামাণিক গতকালই বিদেশ থেকে ফিরে এসেছেন। বিদেশ থেকে ফিরে এসেই তিনি উস্কানি িদতে শুরু করেছে।

এদিকে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং সিতাইয়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক। তাঁরা বিএসএফের সঙ্গে কথা বলছেন। কীভাবে এই ঘটনা ঘটল তা জানার েচষ্টা করা হচ্ছে। কে বা কারা গুলি চালালো তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে ১১ জন খুন হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+