Panchayat Election 2023: মনোননয়ন তোলার হুমকি দিতে এসে হাতে নাতে পাকড়াও, তৃণমূলকর্মীকে ধাওয়া সুকান্ত মজুমদারের
পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বিরোধী দলের প্রার্থীদের হুমকি দেওয়ার ঘটনা ঘটছে। যাঁরা মনোনয়ন জমা দিতে পেরেছেন তাঁদের মনোনয়ন তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে গঙ্গারামপুরে ঘটেছে চরম কাণ্ড।
বিজেপি প্রার্থীকে মনোনয়নের জন্য হুমকি দিতে এসে হাতে নাতে প্রায় পাকড়াও হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।
গঙ্গারামপুরে এমন দলীয় প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে খবর পেয়েছিলেন তিনি। গঙ্গারামপুরের ঘটনার খবর পেতেই বিজেপি প্রার্থীর বাড়িতে ছুটে যান তিনি।

সেখানে প্রায় হাতে নাতে তৃণমূল কংগ্রেস কর্মীকে ধরে ফেলেছিলেন তিনি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর অঞ্চলে বিজেপি প্রার্থী রূপালী রায়ের বাড়িতে একদল দুষ্কৃতী মনোনয়ন তোলার হুমকি দেয়। এই খবর পেয়েই এলাকায় ছুটে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির লোকজন। তাদের দেখে পালিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

এরপরে তিনি ছুটে যায় গঙ্গারামপুর থানার পুলিশ। সুকান্ত মজুমদার জানান এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করছি। সেই সঙ্গে গঙ্গারামপুরের বিডিও অফিসেও তিনি অভিযোগ জানিয়ে এসেছেন। জেলায় জেলায় মনোনয়ন জমাকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছে। চোপড়া, ভাঙড়, মুর্শিদামাদে খুন হয়েছে শাসক বিরোধী দলের কর্মীরা। বোমাবাজি, গুলি, ইটবৃষ্টি কোনওটাই বন্ধ যায়নি।

মনোনয়ন জমার পরে আবার শুরু হয়ে গিয়েছে মনোনয়ন তোলার জন্য হুমকি। ভয় দেখানো হচ্ছে বিরোধী দলের প্রার্থীদের। মালদহ, মুর্শিদাবাদ, দিনহাটা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের একাধিক জায়গায় অশান্তির ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে। তার প্রতিরোধ গড়ছে বিরোধীরাও।












Click it and Unblock the Notifications