Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Panchayat Election 2023: তৃণমূল নেতা পঞ্চায়েতের প্রার্থীকে পিটিয়ে খুন মালদহে, কাঠগড়ায় কংগ্রেস

পঞ্চায়েতের মনোনয়নের পরও বেলাগাম সন্ত্রাস চলছে বাংলাজুড়ে। এবার মালদহে খুন হলেন এক তৃণমূল নেতা। সুজাপুরের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান তথা এবারের প্রার্থীকে রাস্তায়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই হত্যাকাণ্ডের পর প্রাক নির্বাচনী সন্ত্রাসে ৬ জন খুন হলেন।

খড়গ্রাম, ভাঙড়, নবগ্রামের পর মালদহের কালিয়াচকে নৃশংসভাবে খুন করা হল। তৃণমূলের টিকিট না পেয়ে কংগ্রেসে যোগদানকারীই এই খুন করে করেছে বলে অভিযোগ মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। প্রতিবাদে কালিয়াচকে জাতীয় সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস।

তৃণমূল নেতাকে পিটিয়ে খুন মালদহে

মননোয়ন পর্বের শেষ বর্তমান স্ক্রুটনি পর্ব চলছে। সেখানেও রক্ত ঝরল। আবারও প্রাণ গেল প্রাক নির্বাচনী পর্বে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধানের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ শানানো হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয় মালদহের কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোস্তফা শেখের।

প্রধান মোস্তফা শেখের খুনের পিছনে কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ করেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। যদিও মন্ত্রী বলেন, দু-দিন আগে তৃণমূলের টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দেওয়া নেতা-কর্মীরাই এই খুনের পিছনে রয়েছে।

তৃণমূল নেতাকে পিটিয়ে খুন মালদহে

অর্থাৎ তৃণমূল নেতা খুনের পিছনে তৃণমূলেরই একাংশ রয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা অভিযোগ করছেন। কংগ্রেসের দিকে আঙুল তুললেও কংগ্রেস পরিকল্পিত খুন করেছে, তা নয় বলেই উঠে এসেছে মন্ত্রীর কথায়। খুনের পিছনে টিকিট না পাওয়ার কারণ রয়েছে। ফলে তৃণমূলের কোন্দলেই এই খুন বলে মনে করা হচ্ছে।

রাজ্যে ভোটের বলির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পঞ্চায়েত ভোটের আগে মালদহে তৃণমূল নেতা খুনের ঘটনায় জেলাশাসককে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। বর্তমানে তাঁর স্ত্রী সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। আর তিনি ছিলেন প্রাক্তন প্রধান। এবার আবার তিনি প্রার্থী হয়েছিলেন তৃণমূলের টিকিটে।

তৃণমূল নেতাকে পিটিয়ে খুন মালদহে

তৃণমূলের অভিযোগ, এদিন দুপুরে তিনি যখন নামাজ পড়ে ফিরছিলেন তখন একদল কংগ্রেস কর্মী তাঁকে রাস্তায় ফেলে মারধর করে। লাঠি, রড, বাঁশ দিয়ে বেধড়ক পেটানোর পর ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পঞ্চায়েত ভোটের আগে উত্তাপ বেড়েই চলেছে। এবার প্রাক নির্বাচনী পর্বে অর্থাৎ মনোনয়ন শুরুর দিনেই প্রথম প্রাণহানির ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের খড়গ্রামে। সেখনে কংগ্রেস কর্মী খুন হন। এরপর মুর্শিদাবাদের নবগ্রামে এক তৃণমূল কর্মী খুন হন। আর ভাঙড়ে এক আইএসএফ ও দুই তৃণমূল কর্মী খুন হন। চোপড়ায় আবার এক সিপিএম কর্মী খুন হয়েছেন। ফলে নির্বাচনের আগেই সাত জন খুন হয়ে গেলেন রাজ্যে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+