Panchayat Election 2023: তৃণমূল যুব সভাপতির পেটে চাকুর কোপ, হাসপাতালে ছুটলেন গৌতম দেব
শিলিগুড়ির ২৪নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যুব সভাপতিকে চাকু দিয়ে আঘাত করার অভিযোগ,ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যুব সভাপতিকে চাকু দিয়ে আঘাত করার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ।আহত তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির নাম জয়ব্রত মুকুটি তিনি উত্তর ভারতনগরের বাসিন্দা।জানা যায়,এদিন রাতে শিলিগুড়ির সেভক রোডে এক যুবকের সঙ্গে কিছু কারণবসত বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ সেই সময় আরো বেশ কয়েকজন এসে তাকে ঘিরে ধরে ও তাদেরই মধ্যে একজন চাকু দিয়ে তার পেটে আঘাত করে।

ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল ছাত্র পরিষদ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।আহত তৃণমূল নেতাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা ও পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।অন্যদিকে রাত ১২টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান তথা ২৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতুল চক্রবর্তী।

এই ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।পুরো ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।তবে কি থেকে এই বচসা তা এখনো স্পষ্ঠ নয়। রবিবার আহত যুব তৃণমূল নেতাকে দেখতে শিলিগুড়ি জেলা হাসপাতালেন যান মেয়র গৌতম দেব। হাসপাতাল সুপার ও চিকিৎসকদের সাথে কথা বলেন শিলিগুড়ির মেয়র।












Click it and Unblock the Notifications