Panchayat Election 2023: ভোট বাতিল! পুনরায় ভোটগ্রহণের দাবি তুলল এবার তৃণমূল কংগ্রেস

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পরও পুনর্নির্বাচনের দাবি উঠছে বাংলায়। শুধু নির্বাচনে নয়, ফলাফলেও ছাপ রেখেছে রিগিং আর সন্ত্রাস। শুধু ভোটদানেই বিশৃঙ্খলা ছিল না, ভোট গণনাতেও ছিল চূড়ান্ত অস্বচ্ছতা। তারই ফলশ্রুতিতে বিরোধীরা পুনরায় ভোটগ্রহণের দাবি তুলে আসছিলেন।

এতদিন বিরোধীরা একাধিক বুথে পুনরায় ভোট প্রক্রিয়া দাবি তুলে আসছিল, এবার শাসকদল তৃণমূলও পুনর্নির্বাচনের দাবি তুলল। জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের পরাজিত হওয়া চারটি বুথে পুনরায় ভোট গ্রহণের দাবি তুলল তৃণমূল।

পুনরায় ভোটগ্রহণের দাবি তুলল এবার তৃণমূল কংগ্রেস

ভোটে হেরে তৃণমূলের অভিযোগ, এই চারটি বুথের প্রিসাইডিং অফিসারের ভুলের জন্য গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি আসনে এক হাজারের বেশি ভোট বাতিল হয়েছে। তার ফলেই হারতে হয়েছে তাদের। ভোটের যেসব ব্যালট পেপারগুলি বাতিল করা হয়েছে সেখানে প্রিসাইডিং অফিসারের সই নেই।

তৃণমূলের অভিযোগ, ট্রেনিংপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারের ভুলের জন্য এই বুথগুলিতে এত ভোট বাতিল হয়েছে। এর জেরে বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের ১৮/২৬২ নম্বর বুথের গ্রাম পঞ্চায়েত আসনে ২৮১টি, পঞ্চায়েত সমিতি আসনে ৩১৫টি, ১৮/২৬৬ নম্বর বুথের গ্রাম পঞ্চায়েত আসনে ৬টি ও পঞ্চায়েত সমিতির আসনে ৪০টি ব্যালট বাতিল হয়েছে।

পুনরায় ভোটগ্রহণের দাবি তুলল এবার তৃণমূল কংগ্রেস

বাতিল হয়েছে ১৮/২৬৭ নম্বর বুথের গ্রাম পঞ্চায়েত আসনে ১১৯টি ও পঞ্চায়েত সমিতির আসনে ১৫৮টি, ১৮/২৬৮ নম্বর বুথের গ্রাম পঞ্চায়েত আসনে ৩৪টি ও পঞ্চায়েত সমিতির আসনে ৯৮টি ব্যালটও। তৃণমূলের দাবি, বাতিল ভোটের ব্যালটের জন্য দায়ী প্রিসাইডিং অফিসার।

সোমবার তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে পিংকি রায় বলেন,"প্রিসাইডিং অফিসারের ভুলের জন্য আমাদের চারটি বুথের এক হাজারের বেশি ভোট বাতিল হয়েছে। এর জেরে আমাদের হার হয়েছে। এই কারণে জেলাশাসককে অভিযোগ জানিয়েছি আমরা। আমরা চাই পুনরায় এই চারটি বুথে ভোট করা হোক।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+