Panchayat Election 2023: মমতার সফরের আগেই উত্তরবঙ্গে ভাঙন তৃণমূলে, বিজেপিকেও পাল্টা ঝটকা

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগেই তৃণমূলে ভাঙন ধরাল বিজেপি। রবিবার আলিপুরদুয়ারের দুটি ব্লকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এক ঝাঁক নেতা-নেত্রী। আবার পাল্টা তৃণমূল কংগ্রেসও যোগদান কর্মসূচি করে জবাব দেয় বিজেপিকে।

আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মধু চা বাগান এলাকায় বিজেপির যোগদান কর্মসূচি আয়োজিত হয় রবিবার দুপুরে। মধু চা বাগানে বিজেপির যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক বিশাল লামা, বিজেপি মণ্ডল সভাপতি রুদ্র মণ্ডল-সহ অন্যান্য নেতৃত্ব।

bjp

এদিন তৃণমূল ছেড়ে ৬০ জন বিজেপিতে যোগদান করেন। তাঁদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিধায়ক বিশাল লামা। বিজেপি যখন এই যোগদান মেলা নিয়ে উৎফুল্ল, তখন তাদের জবাব দিতে তৃণমূল পাল্টা যোগদান কর্মসূচি নেয় কালচিনি ব্লকেই।

কালচিনি ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রবিবার দুপুরে তৃণমূলের যোগদান কর্মসূচি আয়োজিত হয়, বিজেপির যোগদান কর্মসূচির পরই। তৃণমূলের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের কালচিনি ব্লক সভাপতি বীরেন্দ্র ওঁরাও, তৃণমূলের জেলা নেতা তুষার চক্রবর্তী-সহ তৃণমূলের ব্লক নেতারা।

এদিন গাড়োপাড়া এলাকায় বিজেপি ভেঙে তৃণমূলে যোগদান করানো হয়। বিজেপি থেকে ত্রিশ জন তৃণমূলে যোগদান করেন। আগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি বীরেন্দ্র ওরাঁও। এভাবেই পঞ্চায়েত নির্বাচনের আদে দলবদলের হিড়িক তৈরি হয়েছে।

tmc

শুধু কালচিনি ব্লকেই নয়, পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে শাসকদলে ভাঙন ধরে ডুয়ার্সের মেটেলিতেও। মেটেলিতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দুই সদস্য-সহ কুড়িটি পরিবারের সদস্যরা বিজেপিতে যোগদান করেন। ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরা গ্রামে এই দলবদল নিয়ে আলোড়ন পড়ে যায়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী দুই নেতা হলেন কিনন রায় ও খুদি রায়।

তাঁদের দাবি তৃণমূলের জন্ম লগ্ন থেকেই তাঁরা দলের সঙ্গে যুক্ত। তবে দলে থেকে তাঁরা এলাকার জন্য, গ্রামের জন্য কোনো সুবিধা পাননি। এমনকী এবারের পঞ্চায়েত নির্বাচনে মেটেলি ব্লকে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়েও তাঁরা ক্ষুব্ধ। তৃণমূলের প্রার্থী তালিকায় অস্বচ্ছতার অভিযোগ তোলেন তারা।

bjp

এই দুই নেতা দাবি করেন, তাঁদের সঙ্গে আরো কুড়িটি পরিবার তাঁরা নিয়ে বিজেপিতে যোগদান করলেন এদিন। স্থানীয় বিজেপি নেতারা জানিয়েছেন, প্রতিদিন প্রচুর মানুষ বিজেপিতে যোগদান করছেন। প্রত্যেকেই তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এবং স্বচ্ছ রাজনৈতিক দল হিসেবে বিজেপিকে বেছে নিচ্ছেন।

বিজেপি নেতৃত্বের দাবি, শুধুমাত্র এই গ্রাম পঞ্চায়েত এলাকাতেই নয় মেটেলি ব্লকের সব ক'টি গ্রাম পঞ্চায়েতেই বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপিমুখী হয়েছেন তাঁরা। এর ফলে বিজেপির জয়জয়কার হবে এই ব্লকে। তৃণমূল এবার হারবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+