Panchayat Election 2023: ধূপগুড়ির সভা থেকে IC-কে হুঁশিয়ারি! বাবুল সুপ্রিয়-র সভাকে কটাক্ষ শুভেন্দুর
পঞ্চায়েত ভোটের প্রচারে (Panchayat Election 2023) গিয়ে থানার আইসিকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এদিন জলপাইগুড়ির ধূপগুরির কালীরহাট সমাজ কল্যাণ ক্লাবের ফুটবল ময়দানে সভা করতে যান শুভেন্দু। মুষলধারায় বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো মানুষের জমায়েত নিয়ে এদিনের সভা হয়।
সড়ক পথে এসেই কালীরহাত বড় কালী মায়ের মন্দিরে পুজো দিয়ে মূল মঞ্চে আসেন বিরোধী দলনেতা। রাস্তায় মানুষের জমায়েত ও ভিড়ের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিজেপি দিকে দিকে ক্ষমতায় আসছে।

সভা মঞ্চ থেকে (Panchayat Election 2023) তিনি বলেন, পুলিশ প্রশাসন ভুয়ো কেস দেওয়া শুরু করেছে বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে। এবার তাদের হয়েই সরব হলেন বিরোধী দলনেতা। এদিন ধূপগুড়ি বিধানসভার তিন স্তরের বিজেপি মনোনীত প্রার্থীদের হয়ে প্রচার সারেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, শাসকদল শৌচালয় থেকে আবাস যোজনা, ১০০ দিনের জব কার্ড হোল্ডার সমস্ত কিছুতেই তৃণমূলী নেতারা সাধারণ মানুষের টাকা লুট করেছিল। পাশাপাশি এদিন শনিবার রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র জনসভা নিয়ে কটাক্ষ করে বলেন সেদিনও বৃষ্টি হয়েছিল। এদিন তাঁর সভায়ও বৃষ্টি, তবে জমায়েত বলে দিচ্ছে সাধারণ মানুষ কাকে চায়।

শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়ে বলেন বিজেপি ক্ষমতায় আসলে প্রতি বছর এসএসসি হবে। ওবিসি ও এসসি/ এসটির মর্যাদা রক্ষায় বিজেপি উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। বিরোধী দলনেতা বলেন, বিশেষ নজর দেওয়া আছে উত্তরবঙ্গের জন্য।
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) জিতে আবার ধূপগুড়িতে এসে জল খাবার খেতে আসার কথা জানান। ধূপগুড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গুড্ডু সিংহ ওরফে রাজেশ কুমার সিংহের জীবন শৈলী পরিবর্তন নিয়ে কটাক্ষ করেন তিনি।












Click it and Unblock the Notifications