Panchayat Election 2023: এসটিএফের জালে অস্ত্র ব্যবসায়ী! ভোটের মুখে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার বঙ্গে
পঞ্চায়েত নির্বাচনের আগে বেঙ্গল এসটিএফের জালে ধরা পড়লেন অস্ত্র ব্যবসায়ী। উদ্ধার করা হল বিপুল অস্ত্র। একশো আশি রাউন্ড তাজা কার্তুজসহ পাঁচটি সেমি অটোমেটিক সেভেন এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন ও তিনটি ওয়ান শাটার গান উদ্ধার করা হয়েছে।
মঙ্গলার উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে এসটিএফ এই সাফল্য পায়। গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় আলম নামে এক ব্যক্তির বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চায়া এসটিএফ। পঞ্চায়েত নির্বাচনের আগে বন্দুক, গোলাবারুদ মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ।

সেই সমস্ত অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ঠিক চার দিন আগে উত্তরবঙ্গে এই গ্রেফতার ও বাজেয়াপ্তের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাক-নির্বাচনী হিংসার ঘটনা চলছে, তার মধ্যে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হল।
এসটিএফ জানিয়েছে, "গোয়ালপোখর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এসব অস্ত্রের উৎস কী এবং কোথায় যাচ্ছে তা খতিয়ে দেখছে। আলম নামে ধৃত ব্যক্তিকে এসটিএফ জিজ্ঞাসাবাদ করছে। এই ব্যক্তি অস্ত্র ব্যবসা চালাতেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই পরপর খবরের শিরোনামে উঠে আসছে বাংলার জেলাগুলি। উত্তরবঙ্গের কোচবিহার থেকে দক্ষিণবঙ্গের ক্যানিং চলছে গোলাগুলি। এদিন পের কোচবিহার জেলার দিনহাটা মহকুমা এলাকা বোমার শব্দে কেঁপে ওঠে।

দিনাহাটা থানার অন্তর্গত গোসানিমারির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট নাটাবাড়ি এলাকায় বোমা ফেটে গুরুতর আহত হন একই বাড়ির চারজন। আহত চারজনের নাম সাত্তার মিঁয়া (৪০), মোজাফফর মিঁয়া (৫০), লতিফ মিঁয়া (১২)এবং লুৎফর মিঁয়া (১০)। আশঙ্কাজনক অবস্থায় তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তীব্র চাঞ্চল্যের পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে দেড়টা নাগাদ আচমকাই বোমার আওয়াজে কেঁপে ওঠে গোসানিমারির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ওই এলকা। এলাকার স্থানীয় একটি বাড়ির মধ্যে পরপর ৮ থেকে ১০টি বোমা ফাটার আওয়াজ শুনতে পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দিনহাটা থানার পুলিশ। পাশাপাশি এলাকায় পৌঁছোয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications