Panchayat Election 2023: আক্রান্ত দলীয় প্রার্থীরা, প্রতিবাদে কোচবিহারের SP অফিসে ধরনায় ৬ বিধায়ক

কোচবিহারে নজিরবিহীন প্রতিবাদ বিজেপি। পুলিশ সুপারের অফিসে ধরনায় বসলেন বিজেপির ৬ বিধায়ক। প্ল্যাকার্ড হাতে সকাল থেকে প্রতিবাদ দেখাচ্ছেন তাঁর। পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহার জেলা জুড়ে চলছে রাজনৈতিক সন্ত্রাস চলছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

গত পরশু গ্রেফতার হয়েছেন বিজেপির জেলা পরিষদ প্রার্থী। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে চলছে ভাঙচুর লুটপাটের ঘটনা। এই গ্রেফতার ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে কোচবিহার পুলিশ সুপার অফিসে ধর্নায় বসলেন কোচবিহার জেলা বিজেপির ছয় বিধায়ক। পাশাপাশি এসপি অফিসের মূল ফটকের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। রীতিমতো উত্তাল কোচবিহারের জেলা পুলিশ সুপারের কার্যালয়।

Coochbehar bjp

মোতায়ন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। বিধায়কদের দাবি পুলিশ সুপার যতক্ষণ তাদের সাথে দেখা করতে না আসবেন ততক্ষণ তারা বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবেন। পঞ্চায়েত ভোটে ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার। কয়েকদিন আগেই কোচবিহারে খুন হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা।

Coochbehar bjp

দিনহাটার বিধায়ক উদয়ন গুহ সরাসরি অভিযোগ করেছিলেন িবজেপি আশ্রিত দুষ্কৃতিরাই খুন করেছে যদিও বিজেপির পক্ষ থেকে বারবার দাবি করা হয় বাংলাদেশি দুষ্কৃতিরা গুলি চালিয়ে হত্যা করেছে। যদিও মুখ্যমন্ত্রী পরে জানান বাংলাদেশি দুষ্কৃতিরা গুলি চালিয়েছে। এই ঘটনারকে কেন্দ্র করে রীতিমতো অশান্তি ছড়িয়েছিল কোচবিহারে।

Coochbehar bjp

এদিকে বিজেপিরক পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে কোচবিহারে তাঁদের প্রার্থীদের উপর আক্রমণ চালানো হচ্ছে। ভয় দেখানো হচ্ছে। এমনকি তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়করা। দলীয় কর্নীদের নিরাপত্তার দাবিতে তাই পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+