Panchayat Election 2023: হেঁটে নয়, মিছিল করে নয়, দৌড়ে মনোনয়ন জমা! নজির পাহাড়ের যুবকের

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) জন্য নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করতে ২১ কিলোমিটার দৌড়ে গেলেন শরণ সুব্বা। প্রায় দুই দশক পর দার্জিলিং পাহাড়ে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। ৩৬ বছর বয়সী শরণ সুব্বা, যিনি গ্রামে কালু নামে পরিচিত, সোনাদা থেকে সুখিয়াপোখড়ি ব্লক উন্নয়ন অফিসে দৌড়ে নমিনেশন জমা করে নজির গড়লেন।

এদিন তিনি ভোর ৪টায় সোনাদা থেকে দৌড় শুরু করেন এবং ৪ ঘণ্টার মধ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) মনোনয়ন জমা দিতে সুখিয়াপোখরি বিডিও অফিসে পৌঁছান। যদিও তিনি সুখিয়াপোখরি ব্লক ডেভেলপমেন্ট অফিসে যখন পৌঁছান তখন অফিস খোলা ছিল না।

দৌড়ে মনোনয়ন জমা

কিছুক্ষণ অপেক্ষার পর সোনাদা আসনে পঞ্চায়েত সমিতির (Panchayat Election 2023) জন্য নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তিনি। তিনি বলেন, এটি করার প্রধান কারণ পাহাড়ে বর্তমান যানজট। শরণ আরও বলেন, শুধু যানজট নয় অতিরিক্ত যানবাহনের কারণে বায়ু দূষণ কমাতে মানুষের পায়ে হেঁটে যাতায়াত করা দরকার।

দৌড়ে মনোনয়ন জমা

শরণ সুব্বা বলেন, তাঁর গ্রামে যোগাযোগ ব্যবস্থা খারাপ। অন্যদিকে দার্জিলিং শহরে পৌঁছতেও সময় লাগে। আজকাল মানুষ স্বল্প দূরত্বে যাওয়ার জন্যও স্কুটার, বাইক, গাড়ি ব্যবহার করে। হেঁটে অল্প দূরত্বে গন্তব্যে পৌঁছাতে পারলে তা স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশের জন্যও ভালো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+