Panchayat Election 2023: ভোটের প্রচারে পুরনো মেজাজে মমতা, চালসায় চায়ের দোকানে চা পরিবেশন মুখ্যমন্ত্রীর

পঞ্চায়েত ভোটের প্রচারে সেই পরিচিত মুডেই দেখা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোচবিহার থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষ করে তিনি ডুয়ার্সে আসছিলেন। পথে চালসায় একটি চায়ের দোকানে কনভয় থামিয়ে ঢুকে পড়েন।

চায়ের দোকানটি চালাচ্ছিলেন তিন মহিলা। সেই দোকানে ঢুকে তিনি মহিলা দোকানদারদের সঙ্গে কথা বলেন। তারপরে চায়ের দোকানে দাঁড়িয়ে চা বানানো শুরু করেন।শুধু তাই নয়, নিজের হাতে তৈরি চা নিজেই পরিবেশন করতে শুরু করেন।

Mamata Banerjee

রাজ্যের মুখ্যমন্ত্রীর মানুষের মধ্যে মিশে যাওয়ার ঘটনায় উচ্ছাস ডুয়ার্সের মেটেলি ব্লকে। সোমবার কোচবিহার সফর শেষ করে ডুয়ার্সে আসেন তৃণমূল সুপ্রিমো। চালসা একটি বেসরকারি এই এলাকার বিপর্যয় নিয়ে বৈঠক করেন।বৈঠক থেকে বেরিয়ে তিনি হাটতে শুরু করেন এবং হঠাৎই রাস্তার পাশে একটি চা মোমোর দোকানে ঢুকে পড়েন।

যদিও প্রচারে বেড়িয়ে বা জেলা সফরে বেড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগের এই রণকৌশল নতুন নয়। এর আগেও একাধিকবার তাঁকে এই মেজাজে দেখা গিয়েছে। পাহাড় সফরে গিয়ে তো প্রায়ই তাঁকে চায়ের দোকানে অথবা মোমোর দোকানে ঢুকে পড়তে দেখা গিয়েছে। আবার টাকিতে গিয়ে এক গ্রামবাসীর বাড়ির উঠোনে বসে মাছ ভাত খেয়েছিলেন তিনি।

Mamata Banerjee

একেবারে অপ্রত্যাশিত ছিল সেই ঘটনা। এক কথায় বিজেপি নেতাদের তিনি বার্তা দিয়েছেন। ঘটা করে আদিবাসীদের বাড়িতে এলাহি আয়োজন করে যাঁরা খাওয়াদাওয়া করেন তাঁরা প্রকৃত পক্ষে মানুষের কাছের লোক নন। তাঁরা লোক দেখানো কাজ করেন। তিনি দেখিয়ে দিয়েছিলেন মানুষের কাছে পৌঁছতে হলে তাঁদের মতো করে তাঁদের কাছে পৌঁছতে হয়। ঢাক-ঢোল পিটিয়ে এলাহি আয়োজন করে খাওয়া দাওয়া করলেই মানুষেক কাছে পৌঁছানো যায় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+