Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দ শুনেই কী করলেন মালদহের সাহাপুরের গ্রামবাসীরা
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্যে চরম অশান্তির আবহ তৈরি হয়েছিল। শেষে এক প্রকার বাধ্য হয়েই কোর্টের নির্দেশ রাজ্যে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বািহনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই দফায় দফায় রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।
মালদহের সাহাপুরে রবিবার কেন্দ্রীয় বাহিনী আসে। তাদের অভ্যর্থনায় এলাকাহি আয়োজন করেছিলেন গ্রামবাসীরা। কেন্দ্রীয় বাহিনী গ্রামে আসার খবর পেয়েই প্রস্তুতি শুরু করে দিয়েছিল। নিরাপত্তার রক্ষীদের ফুল দিয়ে শাঁখ বাজিয়ে অভ্যর্থনা জানালেন তাঁরা। বুটের শব্দ গ্রামে ঢুকতেই শঙ্খধ্বনি উলু দিতে শুরু করেন মহিলারা। রাস্তার ধারে ফুলের মালা নিয়ে দাঁড়িয়েছিলেন তাঁরা।

ইতিমধ্যেই একাধিক জেলায় রুট মার্চ শুরু করেেছ কেন্দ্রীয় বাহিনী। হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, মালদহে ইতিমধ্যেই রুটমার্চ শুরু করেছে তাঁরা। পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ এবং অবাধ করতে প্রথম থেকই কেন্দ্রীয় বাহিনীর দািব জানিয়েছিলেন িবরোধীরা। ভোট শুরুর আগেই রাজ্যে ৯ জন খুন হয়েছে। ভাঙড়, চোপড়া, মুর্শিদাবাদে খুন হয়েছে বাম, কংগ্রেস, আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

তারপরেই কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বািহনী মোতায়েন করে ভোট করানোর কথা বলে। কিন্তু তাতে রাজি হয়নি রাজ্য নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের পর্যন্ত দ্বারস্থ হয়েছিল তারা। সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার পর শেষে বাধ্য হয়েই পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে।
প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ছিল কমিশন। প্রতি জেলায় ১ কোম্পানি করে। তাতে প্রবল আপত্তি জানায় বিরোধীরা। এই নিয়ে মামলা শুরু হয়। শেষ পর্যন্ত ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোট করানোর কথা বলা হয়েছে। ইতিমধ্যেই আসতে শুরু করেছে জেলায় জেলায় কেন্দ্রীয় বািহনী।












Click it and Unblock the Notifications