Panchayat Election 2023: একলা চলো রে...সঙ্গে নেই কেউ, একাই প্রচারে ইসলামপুরের বাম প্রার্থী

কথায় বলে কেউ পাশে না থাকলেও লক্ষ্যে পৌঁছতে একাই চলতে হবে। সেই বিশ্বাসে ভর করেই এগিয়ে চলেছেন ইসলামপুরের পঞ্চায়েত সমিতির বাম প্রার্থী। যেখানে প্রচারে মিটিং মিছিলে ভাসছে গোটা রাজ্যে। সেখানে তাঁর হয়ে প্রচার করার কেউ নেই।

কিন্তু তা বলে হাল ছাড়েননি তিনি। একাই নিজের হয়ে প্রচারে শুরু করেছেন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পঞ্চায়েত সমিতর বামফ্রন্ট মনোনীত প্রার্থী চলছেন একাই প্রচার করতে। ফেস্টুন দলীয় ফ্লাগ লাগানো থেকে শুরু করে গ্রামে গ্রামে ঘুরছেন ও প্রচার প্রচার ও করছেন একাই।

সঙ্গে নেই কেউ একাই প্রচারে ইসলামপুরের বাম প্রার্থী

তিনি বলছেন দলকে ভালোবাসি বলছেন খবির আলী।রমজান আলী এলাকাবাসী বলছেন বহুদিন ধরে বামফ্রন্ট করে পার্টির প্রতি ভালোবাসা।সেই থেকেই তিনি এই সিপিআইএম পার্টি করছেন।আজকে দলের মনোনীত প্রার্থী হয়েছেন তিনি একা একাই ফ্লাগ লাগিয়েছেন ফেস্টুন লাগিয়েছেন তার ঘরে খাওয়ার মতন সঠিক খাওয়ার নেই তবুও পার্টিকে ভালোবেসে তবুও সে এই পার্টি করে যাচ্ছে তার এই ভালোবাসা সত্যিই অনন্য।

সিপিআইএম নেতৃত্ব গৌতম বর্মন বলেন কমরেড কোভিদ আলীর মতন লোকেরাই পার্টির সম্পদ তিনি আরো বলেন আর দিনটি খুন্তি অঞ্চলে যেখানে অন্য দল করা দায় সেখানে কমরেড কোভিদ আলী প্রার্থী হতে চেয়েছেন এবং তিনি প্রচার করছেন এটাই অনেক। কমরেড খোবির আলীর গ্রহণযোগ্যতা রয়েছে।

ভোটের আর বেশি দিন বাকি নেই। আর হয়তো একটা সপ্তাহ তারপরেই রাজ্যে পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই জেলায় জেলায় আক্রান্ত হচ্ছেন বাম প্রার্থীরা। কয়েকদিন আগেই মনোনয়নকে কেন্দ্র করে বামেদের মিছিলে গুলি চালানোর ঘটনা ঘটেছিল চোপড়ায়। তাতে ২ বাম সমর্থকের মৃত্যু হয়েছে। চোপড়ায় প্রার্থী দিতে পারেনি বামেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+