Panchayat Election 2023:ভোট পরবর্তী হিংসার আশঙ্কা, কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্যপালের কাছে কী আর্জি রাজু বিস্তের

ভোট মিটলেও মিটবে না হিংসা। সংঘর্ষ-হানাহানি চলবেই। একুশের ভোট পরবর্তী হিংসার কথা স্মরণ করিয়ে রাজ্যপালের কাছে কেন্দ্রীয় বািহনী নিয়ে বিশেষ আর্জি রাখলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। বৃহস্পতিবার শিলিগুড়িতে রাজ্যপালের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি।

বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে এলেন দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্ত। সঙ্গে ছিলেন দার্জিলিং ও কালিম্পং-এর গোর্খা জোট-এর আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। রাজ্যপালের সঙ্গে দেখা করে বৈঠক করেন তারা।

Panchayat Election

বৈঠকে মূলত আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা হয়। ভোট পূর্বে যেভাবে হিংসা ও মৃত্যুর ঘটনা ঘটছে, সেদিকে নজর রেখে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর জন্য রাজ্যপালের কাছে আবেদন জানান সাংসদ রাজু বিস্ত। ভোট পরবর্তী হিংসা রুখতে ভোট হয়ে যাওয়ার পর আরও ছয় সপ্তাহ কেন্দ্রীয় বাহিনীকে সেইসব এলাকাতেই মোতায়েন করে রাখার আর্জি জানান পাহাড়ের রাজনৈতিক দলগুলি।

দার্জিলিংয়ের বিজেপি সাংসদ আশঙ্কা প্রকাশ করেছেন ভোটের পরেও শাসক দল বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলা চালাবেন। একুশের ভোটের পর এখনও উত্তরবঙ্গের অনেক বিজেপি কর্মী সমর্থক ফিরতে পারেন নি নিজের ঘরে। পঞ্চায়েত ভোটের পরে সেরকমই অশান্তির আঁচ করছেন তিনি। সেকারণে দলীয় কর্মীদের নিরাপত্তার স্বার্থে পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পরেও ৬ সপ্তাহ রাজ্যে কেন্দ্রীয় বািহনী মোতায়েন রাখার আর্জি জািনয়েছেন তিনি।

cv anand bose

যদিও এখনও রাজ্যে পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী কোথায় কত মোতায়েন হবে তা নিয়ে জটিলতা কাটেনি। রাজ্য নির্বাচন কমিশন এখনও ঠিক করে উঠতে পারেনি কোন জেলায় কত নিরাপত্তা বাহিনী পাঠানো হবে। এদিকে জেলায় জেলায় এখনও হানাহানির ঘটনা ঘটে চলেছে। বিরোধী দলে নেতা কর্মীরা এখনও নিজেদের নিরাপদ মনে করছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+