Panchayat Election 2023: কংগ্রেসের পালে বইছে হাওয়া! তৃণমূলে ভাঙনে উত্তর দিনাজপুরে জয়ের ভাবনা
হারানো জমি কি ফিরে পাবে কংগ্রেস! ফের হাওয়া বইতে শুরু করেছে কংগ্রেসের পালে! তৃণমূলে ভাঙন ধরিয়েই জয়ের ভাবনা কংগ্রেস নেতাদের মনে। প্রচারে ঝড় তুলে এবার প্রিয়রঞ্জন দাসমুন্সির জেলায় কংগ্রেস কামব্যাকের স্বপ্নে বিভোর। এবার কংগ্রেস এই জেলায় ফের বৃহত্তর শক্তি হয়ে উঠবে বলেই বিশ্বাস নেতৃত্বের।
তৃণমূলের কোর কমিটির সদস্য ছিলেন জাভেদ আকতার। আর স্ত্রী ফরহাদ বানু ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য। স্ত্রীকে নিয়ে পঞ্চায়েতের মনোনয়ন পর্বরে আগেই কংগ্রেস যোগ দিয়েছিলেন তৃণমূলের কোর কমিটির সদস্য। কংগ্রেস যো দিয়ে নিজের কেন্দ্রেই প্রার্থী হয়েছেন ফারহাদ বানু।

এবার তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। তাঁরা কংগ্রেসেই ছিলেন। মাঝে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। আবার তারা ঘরে ফিরে এসেছেন। তৃণমূল পরিচালিত উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাপতি এবার কংগ্রেস প্রার্থী হয়ে ভোট ময়দানে নেমেছেন। উত্তর দিনাজপুর জেলার ৬ নম্বর জেলা পরিষদের আসন থেকে তাঁর লড়াই।
জাভেদ আকতারের স্ত্রী ফরহাদ বানু তৃণমূলের টিকিটে জিতে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাপতি হলেও তাঁকে এবার টিকিট দেয়নি তৃণমূল। দলীয় সিম্বল না পেয়ে তাঁর স্বামী জাভোদ আকতারকে নিয়ে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসের যোগদান করেন।

জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে ছয় নম্বর জেলা পরিষদ আসনে প্রচার শুরু করেছেন তিনি। শনিবার ইসলামপুর ব্লকের দাড়িভিট লাগোয়া গেন্না বাড়ি সোনামতি- সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন। জাভেদ আকতার বলেন, তাঁর প্রধান প্রতিপক্ষ তৃণমূল নয়, বিজেপি।
বিগত পঞ্চায়েত ভোটে বিজেপি দ্বিতীয় হয়েছিল এই আসনে। তবে এ বছর জাতীয় কংগ্রেসের তিন নম্বর থেকে উঠে আসবে একে। দল থেকে তাঁকে চক্রান্ত করে সরানো হয়েছে। তৃণমূলের এলাকার কর্মীরা সবাই আমাদের সঙ্গে রয়েছেন। তাই জাতীয় কংগ্রেসের প্রতীকে এবারে জিতে তৃণমূলকে কঠোর জবাব দেবেন তিনি।













Click it and Unblock the Notifications