দার্জিলিংয়ের ম্যালের রাস্তায় মুখ্যমন্ত্রী, কাছে টানলেন কচিকাঁচাদেরও

দার্জিলিংয়ের রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য, কুশল বিনিময়। বাচ্চাদের নিজের কাছে টেনে নেওয়া। মঙ্গলবার সকালে এমন ছবি ধরা পড়ল পাহাড়ের রাস্তায়। জনসংযোগে মুখ্যমন্ত্রী বরাবর এগিয়ে থাকেন। এবারও একই বিষয় ধরা পড়ল তাঁর আলাপচারিতায়।

গতকাল সন্ধ্যার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিঙে পৌঁছান। প্রায় দুই বছর পরে তিনি পাহাড়ে গিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরের পর থেকে একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রীর। এদিন বেলা সাড়ে ১০ টা নাগাদ রিচমল হিল থেকে বেরোন। নেহরু রোড ধরে হাঁটা শুরু করেন তিনি।

mamata banerjee

মুখ্যমন্ত্রীকে দেখে সাধারণ মানুষরা থমকে যান। রাস্তার দুপাশে বহু মানুষ জড়ো হতে থাকেন। প্রত্যেকের সঙ্গেই কুশল বিনিময় করতে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেহরু রোড ধরে ম্যালের দিকে তিনি এগিয়ে যান। পথে একাধিক দোকানির সঙ্গে তিনি কথা বলেন। শীতবস্ত্রের দোকানেও তিনি যান। জিনিসপত্রের দাম সম্পর্কে কথা বলেন। ম্যালের কাছে বিশ্ববাংলার দোকানেও তিনি যান।

জিনিসপত্রের দাম কেমন যাচ্ছে? সাধারণ মানুষের কোনও সমস্যা হচ্ছে কী না। সেই সব বিষয়ও শোনেন স্থানীয় কয়েক জনের থেকে৷ পথে সাধারণ মানুষ ও পর্যটকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। হাত মেলান কচিকাঁচাদের সঙ্গে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী পাহাড় সফরে এলেই একবার সামনে থেকে তাঁকে দেখতে পাহাড়ের মানুষ মুখিয়ে থাকেন। এদিনও মুখ্যমন্ত্রীকে দেখতে ম্যালের রাস্তায় ছিল মানুষের ঢল।

পাহাড়ের মানুষের জীবনের উন্নতির জন্য বরাবর বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের মানুষের সঙ্গে তিনি আছেন। এবারও সেই বার্তা কলকাতা ছাড়ার আগে তিনি দিয়েছেন। তিন দিনের সফরে পাহাড়ে আছেন মুখ্যমন্ত্রী। একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এবার নতুন কী উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রী দেন। তার অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+