রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ ডালখোলায়, মৃত এক, আহত একাধিক
Dalkhola: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যে একাধিক জায়গাতে অশান্তির খবর। আর তাতে একজনের মৃত্যুর খবরও সামনে আসছে। শুধু তাই নয়, দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতের ঘটনায় আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর। ইন্ডিয়া টুডে'র প্রকাশিত খবর অনুযায়ী, উত্তর দিনাজপুরে ডালখোলা থানা এলাকাতে বৃহস্পতিবার রামনবমীর মিছিল বের হয়।

আর তা চলাকালীন দুই গোষ্ঠীর সংঘাতের ঘটনা ঘটে। আর এই ঘটনার জেরেই একজনের মৃত্যু হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
ইসলামপুরের পুলিশ আধিকারিক বিশপ সরকার ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, সংঘাতের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচ থেকে ছয়জন পুলিশ কর্মী। এছাড়াও আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পুলিশ প্রশাসন জানিয়েছে। তবে ঘটনার পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।
এখনও অবস্থা নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন বিশপ সরকার। এমনকি এলাকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
প্রকাশিত খবর অনুযায়ী, পরিস্থিতি সামলাতে গিয়ে আহত হয়েছেন খোদ ওই পুলিশ আধিকারিকও। তবে তিনি আরও জানিয়েছেন, সংঘর্ষ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই যুবকের। এর পিছনে অন্য কোনও কারণ নেই বলেও দাবি করা হয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শুধুমাত্র ডালখোলা নয়। হাওড়া জেলার শিবপুরেও রামনবমী শোভাযাত্রা চলাকালীন অশান্তির খবর সামনে আসছে। রামনবমী উপলক্ষে অঞ্জনি পুত্র সেনার তরফ থেকে বৃহস্পতিবার বিকেলে ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়েছিল। ওই শোভাযাত্রা কিছুটা এগোলেই মিছিলে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ ওঠে। কয়েকজন আহত হন বলে খবর পাওয়া গিয়েছে।
মুহুর্তের মধ্যে এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইট বৃষ্টি শুরু হয়। বোতল ছোঁড়ারও ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। এমনকি বেশ কয়েকটি দোকান এবং গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। যদিও এখন পইরিস্থিতি শান্ত হলেও বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
তবে হাওড়া এবং ডালখোলার এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী নামানোর আবেদনও জানিয়েছেন তিনি। ঘটনার পরেই স্বরাষ্ট্রমন্ত্রক এবং মুখ্য সচিবকে টুইট করে বিরোধী দলনেতার আবেদন, পরিস্থিতি সামলাতে পুলিশ পারছে না। অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে রাজ্য প্রশাসনকে যোগাযোগের পরামর্শ তাঁর।
I sincerely request the Hon'ble Chief Secretary of West Bengal to act immediately, in order to control the deteriorating Law and Order condition of Shibpur; Howrah & Dalkhola; Uttar Dinajpur.@chief_west@HMOIndia pic.twitter.com/GL41xOWdUS
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 30, 2023
তবে এদিনের গোটা ঘটনায় চরম ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications