পুজোর আগেই পর্যটকদের জন্য সুখবর, শতাব্দী এক্সপ্রেসেও এবার ভিস্টাডোম কোচ

রথ যাত্রা এসেগেলো প্রায়। রথযাত্রা মানেই শুরু হয়ে গেল দুর্গাপুজোর প্রস্তুতি। তার সঙ্গে পুজোর বেড়াতে যাওয়ার বুকিংও শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বেড়াতে যাওয়ার প্রস্তুতি। একাধিক ট্রাভেল এজেন্সি বুকিং নিতে শুরু করে দিয়েছেন। পুজোর তিন মাস আগে থেকেই শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। এরই মধ্যে পর্যটকদের জন্য বড় খবর নিয়ে এলো রেল।

উত্তরবঙ্গে যাঁরা বেড়াতে যাবেন তাঁদের জন্য বড় খবর। এবার এনজেপি গামী শতাব্দী এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হয়ে গেল ভিস্টাডোম কোচ। সোমবার থেকেই চালু হয়ে হিয়েছে এই পরিষেবা। রয়েছে অত্যাধুনিক রিভলভিং চেয়ার। যা এই ট্রেনের সফরকে আরামদায়ক করে তুলবে যাত্রীদের জন্য।

NJP Shatabdi Express

আজ এই ভিস্টাডোম কোচ-যুক্ত ট্রেনের সূচনা হলো হাওড়া স্টেশন থেকে। উত্তরবঙ্গের ডুয়ার্স, দার্জিলিং সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাতায়াতের পথে যাত্রীদের বাড়তি সুবিধা যুক্ত করার লক্ষ্য নিয়েই রেলের এই উদ্যোগ বলে জানা গেছে। এতোদিন হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেসে ১৪টি কামরা ছিল। এবার নতুন ভিস্টাডোম কামরা যুক্ত হওয়ায় সেটা ১৫টি কামরা হয়ে গিয়েছে।

রিভলভিং চেয়ারে বসে ট্রেন থেকে চারপাশের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। ভিস্টাডোম কোচের ভাড়া হবে ২৪৩০ টাকা। পুজোর আগে এই কোচ চালু হয়ে যাওয়ায় পর্যটকদের সুবিধা হবে। এর আঈগে উত্তরবঙ্গের বেশ কয়েকটি ট্রেনে ভিস্টাডোম কোচ বসানো হয়েছে। আলিপুরদুয়ারগামী একাদিক ট্রেনে এনজেপি থেকে ভিস্টা ডোম কোচ রয়েছে। তাতে পর্যটকরা সফর করেন। জঙ্গলের মধ্য দিয়ে এই ভিস্টাডোম কোচে বেড়াতে ভালবাসেন পর্যটকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+