সিপিএমের কাছে আত্মসমর্পণ নয়, কংগ্রেসকেও জোট করতে বারণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
সিপিএমের সঙ্গে আত্মসমর্পণ করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে বাংলায় তিনি জোট করেননি। একাই বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন। মালদার সভা থেকে এই কথাই বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মালদায় রবিবার প্রচার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে সভা থেকে আক্রমণ করেন। সুজাপুরের সভা থেকে সিপিএমকেও আক্রমণ করেন৷ সিপিএমের সঙ্গে কোনও আপোষেই যেতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথা আরও একবার পরিষ্কার করে দিলেন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় কংগ্রেসকে সিপিএমের সঙ্গে জোট না করতে বলেছিলাম। কিন্তু কংগ্রেস সেই কথা শোনেনি৷ সিপিএমের সঙ্গে আত্মসমর্পণ করতে পারব না বলেই এই একলা চলো নীতি নিয়েছি।"
কংগ্রেসকে রাজ্যে দুটো আসন দিতে চেয়েছিল তৃণমূল। সিপিএমের সঙ্গে জোট করতে নিষেধ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সেই কথা শোনেনি। এই অভিযোগও এদিন করলেন তৃণমূল নেত্রী। এদিন নেত্রী বলেন, "বাংলায় কংগ্রেস জিতবে না। অন্য জায়গায় জিতবে। যেখানে আমাদের ক্ষমতা আছে, আমরা সাহায্য করছি। কিন্তু বাংলাতে নয়।"
মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার এদিন বলেছেন, "এখানে আমাদের কোনও জোট নেই৷ বিজেপির বিরুদ্ধে একা লড়াই করছি।" মালদায় বিজেপির পাশাপাশি কংগ্রেস, সিপিএমের বিরুদ্ধেও বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, " বিজেপির দুটো চোখ। একটা কংগ্রেস, অন্যটা,সিপিএম। মুর্শিদাবাদে দাঁড়িয়েছে সেলিম। এখানে আরেকজন। "
তৃণমূল নেত্রী বলেন, " মোদীবাবুর গতি উল্টাতে হলে সব ভোট এককাট্টা করে রাখবেন। যদি কোনওভাবে ভোট কাটাকাটির জন্য বিজেপির সিট বেড়ে যায়, ক্ষতি আপনাদের। মনে রাখবেন।" বিজেপিকে রুখতে তৃণমূলকে জেতানোর কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷












Click it and Unblock the Notifications