North Bengal Weather alert: ১৫ অগাস্টের ছুটিতে দার্জিলিং যাচ্ছেন? জেনে নিন কেমন থাকবে আবহাওয়া
প্রবল বৃষ্টির দাপটে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বিশেষ করে পাহাড়ের জেলাগুলিতে বৃষ্টির দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে ১৫ অগাস্টের ছুটিতে পাহাড়ে ভিড় বাড়ছে। আজ অনেক পর্যটকই দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংেয়র পথে রওনা হচ্ছেন।
এদিকে প্রকৃতি কিছুতেই পর্যটকদের অনুকূল নয়। প্রবল বর্ষণে তিস্তা নদীর জল বাড়তে শুরু করেছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে তা আগে থেকেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকেই সেকারণে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই মেঘলা আকাশ।

দার্জিলিং থেকে কালিম্পং-কার্শিয়াং কোথাও সূর্যের দেখা মেলেনি। সকাল থেকে মেঘ আর কুয়াশায় ঢাকা আকাশ। কাঞ্চনজঙ্ঘার ঝলক পর্যন্ত আগামী কয়েকদিনে দেখা মুশকিল হবে বলে মনে করছেন আবহাওয়া বিদরা। কাজেই এই সময় যাঁরা পাহাড়ে ঘুরতে যাচ্ছেন বা গেছেন তাঁদের হতাশ হয়েই ফিরতে হবে।
উত্তরবঙ্গের কোনও জেলাতেই আজ সূর্যের দেখা মেলেনি। আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিংয়ের গতকাল থেকেই চলছে বৃষ্টি। কুয়াশা আর মেঘে ডাকা আকাশ। তার মধ্যেই ছাতা মাথায় পর্যটকদের ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পংয়েও। সকাল থেকে কালিম্পংয়েও চলছে ঝিরঝিরে বৃষ্টি।
এদিকে তিস্তা নদী ক্রমশ ফুলে ফেঁপে উঠছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে তিস্তায়। এই তিস্তাকে পাশে রেখেই পাহাড়ের রাস্তা। কাজেই বিপদ বাড়ছে তাতে কোনও সন্দেহ নেই। তার উপরে প্রবল বর্ষণে পাহা়ড়ে ধসের পরিস্থিতি তৈরি হয়। একাদিক জায়গায় ধস নামার সম্ভাবনা থাকে। কাজেই এই সময় পরিকল্পনা থাকলে আবহাওয়া এবং রাস্তার কথা মাথায় রেখে পাহাড়ে চড়ুন।












Click it and Unblock the Notifications