North Bengal Weather: উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা! কেমন থাকতে চলেছে আগামী তিন দিনের আবহাওয়া
ভোর থেকে হিমালয়ের পাদদেশের পাঁচ জেলায় বৃষ্টি। তবে দুপুরের দিকে রোদ ওঠে শিলিগুড়িতে। মঙ্গলবার ও বুধবার এই পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের (North Bengal Weather)। শুক্রবার গিয়ে এই বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে ১০ জুলাই দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১১ জুলাই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, , কালিম্পং, কোচবিহারে। অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে এই দুই জেলায় (North Bengal Weather)।
১২ জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কারণে এই পাঁচ জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। নিচের তিন জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দিন কয়েকে উত্তরবঙ্গে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না (North Bengal Weather)।
উত্তরবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা একনজরে
| উত্তরবঙ্গের শহরের নাম | সর্বনিম্ন তাপমাত্রা(০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) |
| কোচবিহার | ২৫.৫ | ৩৩.৮ |
| দার্জিলিং | ১৭ | ২১.৬ |
| জলপাইগুড়ি | ২৫.৪ | ৩৪.৫ |
| কালিম্পং | ২১ | ২৬ |
| মালদহ | ২৯.৫ | ৩৬.৩ |
| শিলিগুড়ি | ২৭.৭ | ৩৬.৮ |












Click it and Unblock the Notifications