North Bengal Weather: আপাতত ৫ জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস! উত্তরবঙ্গে জারি অরেঞ্জ ওয়ার্নিং

সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ উত্তরবঙ্গের জেলাগুলিতে (North Bengal Weather) , বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় কিছুটা বৃষ্টিও হয়। বৃষ্টি মাথায় নিয়ে অনেকেই ভোট দিনে যান।

তবে বেলা বাড়তেই বৃষ্টি উধাও। তবে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। ভোট শেষে বৃষ্টির আশা করছেন রাজনৈতিক দলগুলির কর্মীরা। তবে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে সোমবার থেকে ওপরের পাঁচ জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে মঙ্গলবার অর্থাৎ গণনার দিন বৃষ্টির পরিমাণ তুলনামূলক বাড়তে পারে বলে পূর্বাভাস।

rain - north bengal weather forecast

শনিবার বিকেলে দেওয়া আবহাওয়ার (North Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবারের পাশাপাশি রবিবারেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওরা দফতরের তরফে আরও বলা হয়েছে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ অতিভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় এই তিন দিন ভারী বৃষ্টি হবে।

north bengal weather forecast - rain

উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে আবহাওয়া দফতরের তরফে পাহাড়ে ধস এবং নদীগুলিতে জলস্তর বৃদ্ধির সতর্কবার্তা দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা একনজরে

উত্তরবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
কোচবিহার ৩৪.৪ ২৬.২
দার্জিলিং ২১ ১৬.৮
জলপাইগুড়ি ৩৪.৫ ২৫.৯
কালিম্পং ২৮ ২০.৩
মালদহ ৩৫.৫ ২৭.৮
শিলিগুড়ি ৩৫.৭ ২৮
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+