North Bengal Weather: পরিকল্পনা থাকলে বাতিল করুন সফর, মহা দুর্যোগের আশঙ্কা! জারি আবহাওয়া দফতরের অ্যালার্ট

আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় ২২ থেকে ২৬ অগাস্টের মধ্যে সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, প্রবল বৃষ্টিতে নদীর জল বাড়তে পারে। পাশাপাশি পুরসভাগুলির নিচু এলাকায় জল জমতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, একদিকে মৌসুমী অক্ষরেখা ও অন্যদিকে বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের ফলে বিস্তীর্ণ এলাকায় অতি প্রবল বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

North Bengal Weather

মঙ্গলবারের জন্য সতর্কতা
এদিন আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে কিছু জায়গায় অতিপ্রবল বৃষ্টিও হতে পারে। এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও কালিম্পং জেলায়। একইসঙ্গ দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবারের জন্য সতর্কতা
বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়।

বৃহস্পতিবারের জন্য সতর্কতা
বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে। ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি ছয় জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও কালিম্পং-এ।

শুক্রবার ও শনিবারের জন্য সতর্কতা
শুক্রবার ও শনিবার অর্থাৎ ২৫ ও ২৬ অগাস্ট দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, অতিভারী বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পং-এর পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। নদীগুলির জল বাড়তে পারে। পুরসভাগুলির নিচে এলাকা জলমগ্ন হয়ে পড়তে পারে। মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে বলে সতর্ক বার্তায় বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এছাড়াও দৃশ্যমানতা কমতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+