North Bengal Weather: অবশেষে মনোরম পরিবেশ শিলিগুড়িতে! আবহাওয়ার উন্নতি উত্তরবঙ্গের জেলাগুলিতে

লাগাতার কয়েকদিন ভারী বৃষ্টির পর অবশেষে মনোরম পরিবেশ শিলিগুড়িতে। উত্তরবঙ্গে (North Bengal Weather) ৫ জেলায় ভারী বৃষ্টিতে তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন সকলেই। বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি বন্যার রূপ নেয় আলিপুরদুয়ার, কোচবিহার-সহ ডুয়ার্সে বেশ কিছু জায়গায়।

পাশাপাশি শহর শিলিগুড়ি নিচু এলাকার কয়েকটি ওয়ার্ড জলবন্দী হয়ে পড়ে। ঘরবন্দি হয়ে পড়েন শহরবাসীদের একাংশ। তবে সে পরিস্থিতি কাটিয়ে এখন অনেকটা স্বাভাবিক ছন্দে শহর শিলিগুড়ি। লাগাতার বৃষ্টি মধ্যে মধ্যে একদিন বৃষ্টি না হলেও কালো মেঘাচ্ছন্ন ছিল শহর ও তার পাশ্ববর্তী এলাকা।

North Bengal weather forecast

তাতে ঢাকা পরে ছিল সমতল থেকে পাহাড়ের দর্শন। তবে সোমবারের সন্ধেয় হাল্কা বৃষ্টি পর মঙ্গলবার মনোরম পরিবেশ শিলিগুড়িতে। আকাশে কালো মেঘে ছায়া না থাকায় শহর থেকে পরিষ্কার দর্শন মিলচ্ছে পাহাড়ের৷ তাতেই বেশ খুশি শহর ও পাশ্ববর্তী এলাকার মানুষজন (North Bengal Weather)।

কার্যত এদিন সকালে আকাশ পরিস্কার থাকায় এক মনোরম পরিবেশে পাশাপাশি মৃদু হাওয়ায় ও বহুদিন পর শিলিগুড়ি থেকে পাহাড়ের দর্শনে মন যেন জুড়িয়ে গিয়েছে সকলের। আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এদিন কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা একনজরে

উত্তরবঙ্গের শহরের নাম সর্বনিম্ন তাপমাত্রা(০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c)
কোচবিহার ২৬.৫ ৩১.৭
দার্জিলিং ১৬ ২০.৮
জলপাইগুড়ি ২৬.৬ ৩৪.১
কালিম্পং ১৯.৩ ২২.৫
মালদহ ২৭.৬ ৩৩.২
শিলিগুড়ি ২৭.৫ ৩৪.৫
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+