North Bengal Weather: উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়ার হলুদ থেকে কমলা সতর্কতা

পূর্ব ভারতে উত্তর-দক্ষিণ অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগ বিশেষ করে পাহাড়ের দিকে যাচ্ছে। যে কারণে ১৩ জুলাই পর্যন্ত জেলাগুলিতের কোথাও কোথাও অতিপ্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস ১৩ জুলাইয়ের মধ্যে বিস্তীর্ণ এলাকায় বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। যার মধ্যে কোথাও ভারী আবার কোথাও অতিভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

North Bengal Weather

  • ৯ জুলাই রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।
  • ১০ জুলাই সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। যে কারণে অরেঞ্জ ওয়ার্নির জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং এবং কালিম্পং জেলায়।
  • ১১ জুলাই মঙ্গলবার অতিপ্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। যে কারণে এই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং-এ। এদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর জেলায়।
  • ১২ জুলাই বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এহং কোচবিহার জেলায়। আর ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
  • ১৩ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়।

North Bengal Weather

উত্তরবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা একনজরে

উত্তরবঙ্গের শহরের নাম সর্বনিম্ন তাপমাত্রা(০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c)
কোচবিহার ২৬.১ ৩২.৭
দার্জিলিং ১৭.২ ২০.৬
জলপাইগুড়ি ২৬ ৩৩.৭
কালিম্পং ২২ ২৫
মালদহ ২৮.২ ৩৪.৭
শিলিগুড়ি ২৮ ৩৫.৩
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+