North Bengal Weather: নদীতে জলস্ফীতি থেকে পাহাড়ে ধস! ৪ দিনের জন্য সতর্কতা জারি উত্তরবঙ্গে
North Bengal Weather: বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের ফলে উত্তরবঙ্গের আবহাওয়ার বদল হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে ২০ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
- বুধবারের জন্য সতর্কবার্তা
আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। যে কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।

- বৃহস্পতিবারের জন্য সতর্কবার্তা
ওইদিন দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।
- শুক্রবারের জন্য সতর্কবার্তা
শুক্রবার অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়।
- শনিবারের জন্য সতর্কবার্তা
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় শনিবার ভারী বৃষ্টি হতে পারে। যে কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।
- সম্ভাব্য প্রভাব
আবহাওয়া দফতরের তরফে এই বৃষ্টির সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং.য়ের মতো জেলায় একটানা বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধস নামতে পারে। নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পেতে পারে। পুরসভাগুলির নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। বৃষ্টিতে জমিতে থাকা ফসলের ক্ষতি হতে পারে। এমন কী দৃশ্যমানতাও কমে যেতে পারে।
যে কারণে কৃষিজমি থেকে জল বের করার বন্দোবস্ত করতে হবে। এই সময়ে জমিতে সার কিংবা কীটনাশন দেওয়া যাবে না। বজ্রপাতের সময় সাধারণ মানুষকে অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় আশ্রয় নিতেও পরামর্শ দেওয়া হয়েছে












Click it and Unblock the Notifications