North Bengal Rain: ভুটান পাহাড়ে বৃষ্টি, জল ঢুকলো চা-বাগানে, আতঙ্কে বাসিন্দারা
বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পাহাড়ে। ভুটান পাহাড়ে লাগাতার বর্ষণের কারণে উত্তরবঙ্গের একাধিক নদীর জল বাড়তে শুরু করেছে। বিশেষ করে ডুয়ার্সের নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে। ভুটান পাহাড়ের বৃষ্টি ও এলাকায় বৃষ্টির ফলে পানা নদী ফুলেফেঁপে উঠেছে।
তার জেরে আলিপুরদুয়ার জেলার চুয়াপাড়া এলাকায় পানা নদীর জল প্রবেশ করছে চুয়াপাড়া চা বাগান ও মেচপাড়া চা বাগান এলাকায় । চুয়াপাড়া চা বাগানের আট নং এলাকায় প্রবেশ করতে শুরু করেছে। চুয়াপাড়া এয়ারফিল্ড এলাকা জলমগ্ন । ক্ষতি হয়েছে বহু চা গাছ । পানা নদীতে বাঁধ গত বছর ভেঙ্গে গিয়েছিল সেই ভাঙ্গা অংশ দিয়ে জল প্রবেশ করছে চুয়াপাড়া ও মেচপাড়া চা বাগানে।

এখনও শ্রমিক মহল্লা জলমগ্ন হয়নি । শ্রমিকরা আশঙ্কা করছে এরূপ চলতে থাকলে চুয়াপাড়া ও মেচপাড়া চা বাগানের বিস্তর এলাকা জলমগ্ন হয়ে পড়বে। চা শ্রমিকদের বস্তিতেও জল ঢুকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের একাধিক নদীর জল বাড়তে শুরু করেছে।

প্রতিবছরই উত্তরবঙ্গে প্রবল বর্ষণে পাহাড়ি নদীগুলি ফুলে ফেঁপে ওঠে। তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক নদী গুলি ফুলে ফেঁপে ওঠে। নদী সংলগ্ন এলাকাগুলি প্লাবিত হতে থাকে প্রতিবছর। তার জেরে সেখানকার বাসিন্দাদের প্রতিবছর প্লাবনের শিকার হতে হয়। ওদিকে অসমে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে প্রায় ৩৬ টি গ্রাম প্লাবিত হয়েছে। ২৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications