North Bengal Rain: অবিশ্রান্ত বর্ষা ভুটান পাহাড়ে, ফুঁসছে ডুয়ার্সের নদীগুলি, সংকট বাড়ছে আলিপুরদুয়ারে
অবশেষে মৌসুমী বায়ু মুখ তুলে তাকিয়েছে দক্ষিণবঙ্গের দিকে। আষাঢ়ের প্রথম দিনেই প্রবল বর্ষণে ভেসছে শহর থেকে জেলা। তবে উত্তরে এখন সেই স্বস্তির বষ্টি িদচ্ছে না বর্ষা। একেবারে রুদ্ররূপ ধরেছে। বর্ষণে বিদ্ধ আলিপুরদুয়ার, কোচবিহার।
ভুটান পাহাড়ে অবিশ্রান্ত বর্ষনে আলিপুরদুয়ারে নদীর জল বাড়ছে। কালজানি, ডিমা, রায়ডাক,তোর্সা,সংকোশ নদীগুলিতে জল বাড়ছে।গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৪০.২০ মিমি,হাসিমারাতে ১৬০ মিমি বৃষ্টিপাত হয়েছে।ভুটানে অবিশ্রান্ত বর্ষনের ফলে নদীর জল বেড়ে যাওয়ায় বন্যার আশংকা দেখা দিয়েছে।আলিপুরদুয়ার পুরসভার নদীর চর এলাকার ওয়ার্ড গুলিতে জল।

পুরসভার ৯,১৮ নম্বর ওয়ার্ডের দ্বীপচর,হঠাৎ কলোনী ও বালাটারী এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।আলিপুরদুয়ার শহর থেকে বালাটারী যাওয়ার বাঁশের সাঁকো ভেঙ্গে গেছে।যদি ভুটানে বৃষ্টি আর ও বেড়ে যায় তবে নদীর জল বেড়েভএলাকাগুলির অবস্থা সংকটে দাঁড়াবে।যদিও পুর প্রশাসন জানিয়েছে, আমি তৈরি রয়েছি।পুর এলাকাগুলিতে জল জমলে স্লুইস গেট গুলি খুলে দেঈয়া হবে।

উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী থেকে অতিভারী বর্ষণ শুরু হয়ে গিয়েছে। একাধিক নদীর জল বাড়তে শুরু করায় প্লাবিত হতে শুরু করেছে নীচু এলাকাগুলি। উত্তরবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে। একাধিক জায়গায় নাগাড়ে বৃষ্টিতে জল জমে গিয়েছে রাস্তায়। কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে দিয়েছে।












Click it and Unblock the Notifications