North bengal News: 'আরজি কর করে দেব', হাসপাতালে নার্সকে হুমকি রোগী এবং রোগীর পরিবারের
North bengal News: আরজিকর কাণ্ডের (RG kar Hospital Doctor Death) আবহে ফের আতঙ্ক হাসপাতালে। রোগী এবং রোগীর পরিবারের বিরুদ্ধে হুমকি এবং দুর্ব্যবহারের অভিযোগ নার্সদের। শুধু তাই নয়, মহিলা নার্সকে বর্ণ বৈষম্যমূলক মন্তব্যেরও অভিযোগ সামনে এসেছে। এমনকি প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ সামনে আসছে রোগী এবং রোগীর পরিবারের বিরুদ্ধে।
ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হল চাঁচল সুপার স্পেশালিটি (chanchal super speciality hospital) হাসপাতালে। ঘটনাকে (North bengal News) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।আরজি কর কাণ্ডের একমাস পেরিয়ে গিয়েছে। এখনও বিচার চেয়ে গর্জে উঠছে রাজপথ। একই সঙ্গে সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তার দাবি জানাচ্ছেন জুনিয়র চিকিৎস এবং নার্সরা।

দিনের পর দিন চলে আসা 'থ্রেট কালচার'র বন্ধের প্রতিবাদ জানাচ্ছেন। আর এর মধ্যেই ফের রোগী এবং রোগীর পরিবারের হুমকি কর্তব্যরত নার্সদের। শুধু তাই নয়, আরজিকরের চিকিৎসকের মতো পরিণতি করে দেওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ।
আর এই ঘটনার পরেই উত্তাল হয়ে ওঠে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার পরেই ঘটনাস্থলে যান স্থানীয় বিশাল পুলিশ বাহিনী। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। গ্রেফতার করা হয় রোগীর এক আত্মীয়কে।
জানা যাচ্ছে, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর নাম আসগার আলী। বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বদনাপুর এলাকায়। ঘটনার পরেই গ্রেফতার করা হয় তার আত্মীয় আরিফ আলীকে। কর্তব্যরত নার্সদের অভিযোগ, ঘটনার পরেই ওই রোগীকে বারবার প্রতিমন্ত্রী তাজমূল হোসেনকে ফোন করতে দেখা যায়। আর তা নিয়ে প্রশ্ন উঠছে।
তবে কি তাজমূল ঘনিষ্ঠ বলেই এত প্রভাব ওই ব্যক্তিরর। ঘটনার পরেই আতঙ্কে রয়েছেন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের নার্স এবং চিকিৎসকরা। এই বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। ব্যবস্থা না নিলে তীব্র আন্দোলনের হুমকি। আরজি করের ঘটনার পরেও ফের একই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে হাসপাতাল, নার্স এবং চিকিৎসকদের নিরাপত্তা।
একটি সূত্রের খবর, ঘটনার পরেই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রশাসনের তরফেও ব্যবস্থার আশ্বাস নেওয়া হয়েছে (North bengal News) । কেন এবং কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications