আরজি কর-কাণ্ডের মধ্যেই ধর্ষণের ঘটনায় নজিরবিহীন সাজা শোনাল জলপাইগুড়ি আদালত! জানুন পুরো ঘটনা
North Bengal News: আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুনের ঘটনায় (RG Kar Hospital Doctor Death) তোলপাড় দেশ! আর এর মধ্যেই নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত যুবককে ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। ধৃত যুবকের নাম তারিফুল ইসলাম বলে জানা যাচ্ছে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বাসিন্দা।
শুক্রবার জেলা আদালতের পকসো আদালতের স্পেশ্যাল কোর্টের বিচারক ইন্দিবর ত্রিপাঠি বিচারাধীন বন্দিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল। বলে রাখ প্রয়োজন, গত ১২ ডিসেম্বর ২০২০ সালে ময়নাগুড়ি ব্লকের এক গ্রামের ১১ বছরের নাবালিকা বাড়ির পাশে চা বাগানে ভাইয়ের সঙ্গে চা পাতা ও ফুল তুলতে গিয়েছিল।

অভিযুক্ত যুবক তাঁদের ভয় দেখায় বাগানের মালিক এসে পড়েছে। আর সেই ভয়ে নাবালিকার সঙ্গে থাকা সকলে বাগান থেকে পালিয়ে যায়। সেই সময় অভিযুক্ত যুবক নাবালিকার মুখ চেপে চা বাগানে নিয়ে যায়। সেই দৃশ্য নাবালিকার ভাইয়ের নজরে পরে। বাড়ি গিয়ে গোটা ঘটনায় পরিবারকে জানায় সে।
এরপরেই পরিবারের সকলের নজরে পরে চা বাগান থেকে পালিয়ে যাচ্ছে অভিযুক্ত যুবক তারিফুল। কোনও রকমে তাঁকে আটক করে স্থানীয় লোকজন। অন্যদিকে বাগানের নর্দমার পাশ থেকে নাবালিকাকে অচৈতন্য অবস্থা উদ্ধার করে স্থানীয়রা। জখম নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ময়নাগুড়ি থানায় অভিযোগ জানায় পরিবার। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শারীরিক পরীক্ষায় উঠে আসে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে। এতদিন মামলাটি বিচার চলছিল জেলা আদালতে।
সহকারি সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, "মোট ৮ জন এই মামলার সাক্ষী ছিল। বিচারক অভিযুক্তকে ২৫ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত নাবালিকাকে চার লক্ষ টাকা জেলা লিগাল সার্ভিস অথোরিটি থেকে দিতে বলা হয়।












Click it and Unblock the Notifications