Mamata Banerjee: হতাশ হবেন না, টাকা কামাতে পাহাড়কে বিক্রি করবেন না! কেন এমন বললেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee: সমতলের থেকে কোনও অংশে কম নয় পাহাড়! হতাশ হবেন না। দার্জিলিং'য়ে দাঁড়িয়ে এদিন এভাবেই পাহাড়ের মানুষকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকেও তীব্র আক্রমণ শানালেন তিনি। আজ বুধবার দার্জিলিংয়ে সরস মেলার উদ্বোধন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
সেই মঞ্চ থেকেই একদিকে পাহাড়ের মানুষকে হতাশ না হওয়ার বার্তা দিলেন অন্যদিকে ভাগাভাগি নিয়েও আক্রমণ শানালেন (Mamata Banerjee)।

এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, কখনও হতাশ হবেন না। সবসময় এনার্জেটিক থাকার চেষ্টা করবেন। অন্যদিকে বিজেপিকেও এদিন তীব্র আক্রমণ করে বলেন, অশান্তি তৈরি করতে কেউ কেউ পাঁচ বছরের জন্য এখানে আসে। ভোটের আগে টাকা দিয়ে ভোট কেনে এবং তা নিয়ে চলে যায়। কিন্তু পরিষেবার জন্য কোনও টাকা কেন্দ্রের থেকে পাওয়া যায় না। মিথ্যের জগৎ তৈরি হয়েছে। ফেক নিউজের জমানা। তবে পাহাড়ে শান্তি চান বলে বলে এদিন জানান প্রশাসনিক প্রধান।
তাঁর (Mamata Banerjee) কথায়, ভোটের জন্য কখনও আমি এখানে আসি না। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের পরিবারের কথা এদিন মুখ্যমন্ত্রী তুলে ধরেন। বলেন, আপনাদের মেয়েএখন আমার বাড়ির বৌমা। ফলে রক্তের সম্পর্ক রয়েছে। ফলে টাকা কামাতে পাহাড়কে বিক্রি করবেন না, বার্তা রাজ্যের প্রশাসনিক প্রধান। অন্যদিকে এদিন আরও একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন, ''আমি চাই অনিত থাপা এখানের নেতা হিসাবে কাজ করুক। তৃণমূলের সঙ্গে ওর জোট আছে। আমি চাই এই জোট থাকুক''।
এদিন পাহাড়ের মানুষকে কর্মসংস্থানেরও দিশা দেখান মুখ্যমন্ত্রী। বলেন, পাহাড়ে ট্রেনিং স্কিল তৈরি করতে হবে। এজন্য সরকার তো থাকবেই, জিটিএ এবং প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রশিক্ষণ শেষে চাকরি পাওয়ার কথাও এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মহিলাদর সবনির্ভর হওয়ার কথাও বলেন। মুখ্যমন্ত্রীর কথায়, মহিলারা স্বনির্ভর হয়ে উঠছেন। জিটিএ'তে ১১ হাজারের বেশি সেলফ হেল্প গ্রুপ আছে। তাঁদের তৈরি জিনিস বিশ্বে ছড়িয়ে পড়ছে।
পাশাপাশি পাহাড়ে হোমস্টে তৈরির উপরেও জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, পাহাড়ে আরও হোম স্টে তৈরি হোক। এজন্য বহু মানুষকে ইনসেনটিভস দেওয়া হয়েছে বলেও এদিন দাবি।












Click it and Unblock the Notifications