North Bengal Flood: বড় বিপর্যয় উত্তরবঙ্গে, সেনার সঙ্গে যোগাযোগ মমতার, DM-SP দের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
সিকিমের পরিস্থিতি নিয়ে আগেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই নবান্নে মুখ্যসচিব সহ উচ্চ পদস্থ আধিকারীকদের টেলিফোন বার্তায় একের পর এক কড়া নির্দেশ দিয়েছেন তিনি। সবার আগে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে বলেছেন তিনি। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়ে তাঁদের ত্রাণ পৌঁছে দিতে বলা হয়েছে।
সেনা বাহিনীর সঙ্গেও যোগাযোগ করছেন তিনি। তিস্তার জলের তোড়ে যে ব্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে জল নেমে গেলেই সেই ব্যারেজ মেরামতির কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি। সিকিম সরকারকেও প্রয়োজনে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে উদ্ধার এবং ত্রাণের কাজ নজরদারির নির্দেশ দিয়েছেন ডিএম এবং পুলিশ সুপারদের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরেই সিকিমের মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন। সেখানকার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন দুই রাজ্যের মুখ্যসচিব। প্রসঙ্গত উল্লেখ্য সিকিমের চুংসাঙে লোনক হ্রদ ফেটে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে থেকে জল এসে মিশেছে তিস্তা নদীতে। রাতারাতি তিস্তা নদীর জল ১০ থে্কে ১৫ ফুট পর্যন্ত বেড়ে গিয়েছে। তিস্তা ব্যারেজ থেকে কয়েক হাজার কিউসেক জল ছা়ড়া হয়েছে। সিকিমের একাধিক জায়গা জলের তলায় চলে গিয়েছে।
জলপাইগুড়ি এবং দোমহনীতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তিস্তা বাজার একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েেছ প্রায়। অসংখ্য মানুষ ঘরছাড়া। তাঁদের ত্রাণ শিবিরে নিয়ে আসার জন্য দুর্গত এলাকায় জেলাশসক এবং পুলিশ সুপারদের যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রাজ্যের মন্ত্রীদেরও নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রীরাও ঘটনাস্থলে রওনা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনটি দেহ ভেসে এসেছে রাজ্যে। সেগুলি জওয়ানদের হতে পারে। তবে এখনও পরিচয় জানা যায়নি। দার্জিলিং, কালিম্পং,কোচবিহার, জলপাইগুড়ি জেলার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে িনয়ে যেতে বলা হয়েছে। ইতিমধ্যেই দোমহনীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ির সবস্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। জলপাইগুড়ির পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। নবান্নে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।












Click it and Unblock the Notifications