বনধের শুরুতেই অশান্তি উত্তরবঙ্গে, কোচবিহারে সরকারি বাস ভাঙচুর, রাস্তায় নেমে পিকেটিং বিজেপির
বিজেপির ডাকে ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধের শুরুতেই একের পর এক অশান্তির খবর। সকাল থেকেই পতাকা হাতে রাস্তায় নেমেেছ বিজেপি কর্মী সমর্থকরা। কোচবিহারে সরকারি বাস ভাঙচুরের অভিযোগ। রায়গঞ্জে রাস্তায় নেমে পিকেটিং করতে শুরু করেছেন বিজেপি কর্মীরা।
কালিয়াগঞ্জে বিজেপি কর্মীর ভাইকে গুলি করে হত্যা করার ঘটনার প্রতিবাদে শুক্রবার উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বনধ পালন করছে বিজেপি। সকাল থেকেই উত্তরবঙ্গের একাধিক জায়গায় অশান্তির খবর আসছে। সকাল থেকে বনধের সমর্থনে একদিকে যেমন রাস্তায় নেমেছে বিজেপি কর্মী সমর্থকরা ঠিক তেমনই বনধের প্রতিবাসে রাস্তায় নেমেছেন তৃণমূল কর্মী সমর্থকরাও।

কোচবিহারে সকাল থেকেই দফায় দফায় উত্তজেনা ছড়িয়েছে। সরকারি বাসে ভাঙচুর চালায় বিজেপি কর্মী সমর্থকরা। বেসরকারি বাস সকাল থেকে বন্ধ থাকলেও সরকারি বাস পথে নেমেছে। উত্তরবঙ্গ জুড়ে ৪০০ সরকারি বাস নামানো হয়েছে। সকালে কোচবিহারে পথ অবরোধ করে যানচলাচল বন্ধ করার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। ভাঙচুর করা হয়েছে সরকারি বাস।

কোচবিহারের ঘুঘুমারিতে জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূল কংগ্রেস কর্মীরা তাতে বাধা দিলে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পুলিশ গিয়ে বিজেপি কর্মীদের ধরে নিয়ে যায় বলে অভিযোগ। ঘুঘুমারিতে বাঁশ লাঠি নিয়ে বনধ সমর্থকদের তাড়া করে বলে অভিযোগ।
অন্যদিকে কোচবিহারের তুভানগঞ্জেও সড়ক অবরোধ করে বাসচলাচলে বাধা দেয় বিজপি কর্মী সমর্থকরাষ মালদহেও ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে পিকেটিং করতে দেখা গিয়েছে বিজেপি কর্মীদের। রায়গঞ্জেও উত্তেজনা ছড়িয়েছে। সেখানেও সকালে বিজেপি কর্মীরা মিছিল করে পিকেটিং শুরু করে। তুভালগঞ্জেও পথ অবরোধ করেছেন বিজেপি কর্মী সমর্থকরা।












Click it and Unblock the Notifications