Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১২ ঘন্টা উত্তরবঙ্গ বনধের ডাক বিজেপির, বন্ধ হল ইন্টারনেট, জারি ১৪৪ ধারা

কালিয়াগঞ্জে একের পর এক মৃত্যু! নাবালিকার মৃত্যু কালিয়াচকে। প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা। একের পর এক ঘটনার প্রতিবাদে বনধ ডাকল বিজেপি। আগামীকাল শুক্রবার উত্তরবঙ্গ বনধের ডাক দেওয়া হয়েছে।

বিজেপির তরফে ১২ ঘন্টার বনধের ডাক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গত কয়েকদিন ধরে উত্তপ্ত কালিয়াগঞ্জ। আর এর মধ্যেই পুলিশের গুলিতে যুবকের মৃত্যুর ঘটনা। আর সেই যুবক বিজেপির বলে ইতিমধ্যে দাবি করা হয়েছে।

১২ ঘন্টা উত্তরবঙ্গ বনধের ডাক বিজেপির

সেই ঘটনার পরেই বিজেপি নেত্রী দেবশ্রী রায়ের নেতৃত্বে সকাল থেকে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে। পুলিশের বিরুদ্ধে চলছিল এই বিক্ষোভ। আর সেখান থেকে ১২ ঘন্টার উত্তরবঙ্গ বনধের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে।

বিজেপি নেত্রী বলেন, আমাদের আন্দোলন চলবে। যেভাবে রাজবংশী মানুষের উপর অত্যাচার চলছে সেই ঘটনার প্রতিবাদেই উত্তরবঙ্গ বনধের ডাক। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু এবং কালিয়াচকের মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরেন বিজেপি নেত্রী।

পাশাপাশি যেভাবে রাজবংশী ভাইকে খুন করা হল তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যদিও তৃণমূলের তরফে বিজেপির তরফে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তোলা হয়েছে। একই সঙ্গে বনধ ব্যর্থ মানুষকে পথে নামারও আবেদন জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

ধর্মঘট নিয়ে কড়া নবান্ন

অন্যদিকে বিজেপি নেতা খুনের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যদিও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিশেষ করে ওই বিজেপি নেতার বাড়ির কয়েক মিটারের মধ্যেই পুলিশের ক্যাম্প তৈরি করা হয়েছে। র‍্যাফ থেকে শুরু করে একাধিক বাহিনীকে মোতায়েন করা হয়েছে।

বিভিন্ন এলাকাতে পুলিশের টহলদারিও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে কালিয়াগঞ্জ জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলেও খবর। অন্যদিকে ইন্টারনেট বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাধিকাপুর সহ একাধিক এলাকাতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে।

আজ থেকে আগামী ৩০ তারিখ পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, পঞ্চায়েত সদস্য বিষ্ণু মণ্ডলের বাড়িতে তাঁকে গ্রেফতার করতে যায়। সেসময় বাধা দিয়েছিলেন মৃত্যুঞ্জয় মণ্ডল। তাতে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় পুলিশ গুলি চালায় বলে অভিযোগ।

কালিয়াগঞ্জে বন্ধ ইন্টারনেট

আর তাতেই মৃত্যুঞ্জয় মণ্ডলের মত্যু হয় বলে দাবি পরিবারের। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+