উত্তরবঙ্গে বিজেপির আদিবাসী ভোটে থাবা বসাল তৃণমূল, ঋতব্রতর হাত ধরে দলবদল টাইগারের
উত্তরবঙ্গে বিজেপির আদিবাসী ভোটে থাবা বসাল তৃণমূল, ঋতব্রতর হাত ধরে দলবদল টাইগারের
উত্তরবঙ্গে বিজেপির আদিবাসী ভোটে ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। বিজেপিতে যোগ দিলেন আদিবাসী বিকাশ পরিষদের নেতা রাজেশ লাকড়া ওরফে টাইগার। আলিপুরদুয়ারের দায়িত্বে থাকা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই কলকাতায় তৃণমূলে যোগ দেন তিনি। ময়ল ঘটক তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন। মমতাই একমাত্র আদিবাসী উন্নয়নের কথা ভেবেছেন এবং তা করে দেখিয়েছেন। তাই তৃণমূল কংগ্রেস নেত্রীর উন্নয়নের সঙ্গী হতেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন উত্তরবঙ্গের সমগ্র আদিবাসী সম্প্রদােয়র ইচ্ছেতেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

তৃণমূলে যোগ
তৃণমূলে যোগ দিলেন উত্তরবঙ্গের আদিবাসী বিকাশ পরিষদের নেতা রাজেশ লাকড়া ওরফে টাইগার। আদিবাসী নেতার তৃণমূল কংগ্রেসে যোগদানে বিজেপি আদিবাসী ভোটে ব্যাঙ্কে বিপুল ধাক্কা আসবে বলে মনে করছে রাজনৈতিক মহল। সোমবার কলকাতায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন রাজেশ। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন মলয় ঘটক।

উন্নয়নের সঙ্গী হতে চেয়ে বিজেপিতে যোগদান
মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র আদিবাসীদের কথা ভেবেছেন। চা শ্রমিকদের ঘর তৈরি করার প্রকল্প করে দিয়েছেন। তাঁদের দৈনিক মজুরি বাড়িয়েছেন। এর আগে কোনও মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের চা শ্রমিকদের কথা ভাবেননি। তাই আদিবাসী সমাজের উন্নয়নের কথা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এমনই জানিয়েছেন রাজেশ লাকড়া ওরফে টাইগার।

বিজেপির আদিবাসী ভোটে ধাক্কা
রাজেশ লাকড়ার তৃণমূল কংগ্রেসে যোগদানে উত্তরবঙ্গে আদিবাসী ভোটে ধাক্কা খাবে বিজেপি। কারণ রাজেশ লাকড়া উত্তরবঙ্গের জনপ্রিয় আদিবাসী নেতা। উত্তরবঙ্গে বিজেপি অনেকটা এগিয়ে থাকলেও আদিবাসী ভোট নিেয় বেশ চিন্তায় রয়েছে। তার উপরে বিমল গুরুংয়ের প্রত্যাবর্তন নতুন করে দার্জিলিং হাতছাড়া হওয়ার ভয় বাড়িয়ে দিয়েছে বিজেপির। কারণ গুরুং আগেই জানিয়ে দিয়েছেন এবার তাঁরা তৃণমূলের সঙ্গে রয়েছেন।

পাহাড়ে উত্তাপ বাড়াচ্ছেন গুরুং
এদিকে পাহাড় এবার হাতছাড়া হতে পারে বিজেপিষ গুরুং থেকে বিনয় দুই মোর্চা নেতাই বিজেপি বিরোধী। পাহাড়ের উন্নয়নে কোনও কাজ করেনি বিজেপি। দুটো সাংসদ পেয়েও কোনও কাজ হয়নি। অভিযোগে সরব হয়েছেন বিমল গুরুংরা। তৃণমূলকে একুশের ভোটে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বিমল গুরুং। বিনয় তামাংরা আগে েথকেই তৃণমূল কংগ্রেসের শরিক ছিলেন। কাজেই পাহাড়ে এখন চাপ বাড়ছে বিজেপির।












Click it and Unblock the Notifications