কারোর নাম বাদ যাবে না, সিএএ নিয়ে ফের বার্তা দিলেন অমিত শাহ

বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সুকান্ত মজুমদারের ভোট প্রচারে সভা করলেন অমিত শাহ। রাজ্যে ভোটের প্রচারে এটিই প্রথম সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সন্দেশখালি ইস্যু, অনুপ্রবেশ থেকে সিএএ প্রসঙ্গ, একাধিক বিষয়ে বক্তব্য রাখলেন অমিত শাহ।

সন্দেশখালি প্রসঙ্গে আক্রমণাত্মক হয়ে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কটাক্ষ ছুঁড়ে দিলেন। শুধু তাই নয়, রাজ্য বিজেপিকে এবারের লোকসভা নির্বাচনে আরও একবার জয়ের টার্গেট বেঁধে দিলেন তিনি।

বালুরঘাটে অমিত শাহের সভা ছিল। সকাল থেকেই যথেষ্ট তোড়জোড় ছিল এই সভা ঘিরে। অমিত শাহ বক্তব্য শুরু করেন। রাজ্যের পরিস্থিতি নিয়ে তাঁর বক্তব্যে অনেকটাই আক্রমণাত্মক সুর শোনা যায়। বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান করেন তিনি।

তৃণমূলকে এবার হারাতে হবে। সেই হিসেবে খোঁচা দিয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন, "এত জোরে বোতাম টিপবেন বালুরঘাটে, যাতে যেন কলকাতায় মমতা দিদির গায়ে কারেন্ট লাগে।"

সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার হয়েছে। এই ঘটনা মেনে নেওয়া যায় না। সন্দেশখালির ঘটনা অত্যন্ত লজ্জাজনক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্দেশখালি ইস্যুতে কটাক্ষ করেছেন অমিত শাহ। "সন্দেশখালির মতো লজ্জাজনক ঘটনা নিয়ে আপনিও রাজনীতি করছেন?" মমতাকে প্রশ্ন করেছেন শাহ।

সিএএ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব আইন নিয়ে ভুল বোঝাচ্ছেন। এমনই বক্তব্য রাখলেন তিনি।
তিনি বলেন, "হাত জোড় করে বলতে চাই বাংলার জনগণকে। মমতা দিদি বাংলার লোকদের বোকা বানাচ্ছেন। ভয় না পেয়ে সিএএ-তে আবেদন করুন শরণার্থীরা, সবাইকে নাগরিকত্ব দেব। ভয়মুক্ত হয়ে আবেদন করুন। আপনাদেরও ততটাই অধিকার, যতটা আমার।"

বাংলা থেকে ৩০ টি আসন পেতে হবে৷ ফের টার্গেট বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রের ৩৭০ টি আসন জয়ের জন্য রাজ্যের এই আসন পেতে হবে। জানালেন শাহ৷ শুধু তাই নয়, রাজ্যে ৩০ টি আসন পেলে বাংলায় অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। কেউ ঢুকতে পারবে না। এই কথাও জানিয়ে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+