Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিট, নেট পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ নেই, মালদহে আর কী বললেন সুকান্ত মজুমদার?

যোগ দিবদ পালন হচ্ছে দেশজুড়ে। মালদহে যোগ দিবসে অংশ নিলেন দেশের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শুক্রবার সকালে তিনি মালদহে পৌঁছে যান। নিট, নেট দুর্নীতি নিয়ে বক্তব্য রাখলেন তিনি। পাশাপাশি তৃণমূলের কাটমানি প্রসঙ্গেও বক্তব্য রাখলেন।

রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দুর্নীতি বিষয়ে কথা উঠেছে। তার মধ্যে পার্থক্য আছে। এমনটাই দাবি করছেন সুকান্ত। রাজ্য সরকারের বিরুদ্ধে যে দুর্নীতি হয়েছে, সেটি সরকারের বিরুদ্ধে। নেট বা নিট পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি।

এদিন সুকান্ত বলেন, " আমরা যেটা ক্যানসেল করলাম, আমাদের বিরুদ্ধে কিন্তু কেউ অভিযোগ করেনি। আমাদের সরকারই বার করেছে ড্রাগ ওয়েবে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। আমাদের সরকার চাইলে চুপচাপ থাকতে পারত। প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। এই কথা জানতে পারার পর আমাদের সরকার পরীক্ষা বাতিল করেছে। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।"

কাটমানি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারী দিয়েছেন। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, " কাটমানি কোনও দিনও মন্ত্রী এবং যে পার্টি দল চালাচ্ছে তার যদি সহযোগিতা এবং উৎসাহ না থাকে, তাহলে কোনও আমলার সাহস হবে না, তারা কাটমানি খাবে।"

তিনি খোঁচা দিয়ে বলেন, " যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাপটে প্রধানমন্ত্রী এলে চিফ সেক্রেটারি রিসিভ করতে যান না। এরকম ঘটনা আমরা বাংলাতে দেখেছি। সেখানে বিশ্বাসযোগ্য কি মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন ঘুষ খেও না, কাটমানি খেও না। আর কোন অফিসার সাহস করে কাটমানি খাবে? কার ধরে দুটো মাথা আছে। এইসব কথা বলে মানুষকে বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী।"

রাজ্যের বিভিন্ন পুরসভা নিয়ে অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান, পুরসভা ছেড়ে দিন। মন্ত্রীর দফতর ছেড়ে দিন। এমন কোনও জায়গা নেই, যেখানে পয়সা ছাড়া কিছু হয়। 'ফেলো কড়ি মাখো তেল', তৃণমূল আমলে এই নীতি স্পষ্ট।

দুই বিধায়কের শপথ নেওয়া বিষয়ে জটিলতা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে সুকান্ত বলেন, " এটা রাজভবন এবং রাজ্য সরকারের বিষয়। রাজভবন থেকে ক্লিয়ার করবেন কেন কিসের জন্য এই সমস্যা। আমরা শুনছিলাম রাজভবনকে গোপনে রেখে চেষ্টা চলছিল শপথগ্রহণের।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+