Hilsa: দেখবে আর জ্বলবে, বাংলাদেশকে আঙুল দেখাল বাংলা! ভরা শীতেও বাজার ছেয়েছে ইলিশে
Hilsa: স্বাদে-গন্ধে বাংলাদেশের ইলিশের তুলনা হয় না! বাজারে গিয়ে পদ্মার ইলিশ খোঁজেন অনেকেই। অনেকেই বলেন, পদ্মার ইলিশ নাকি বেশি সুস্বাদু। কিন্তু ভারতে যে ইলিশ পাওয়া যায়, তাও নেহাত কম স্বাদের নয়। এমনকী শীতকালেও ইলিশের স্বাদ কমে না। ইলিশের অভাবও হয় না। অন্য দেশের ওপর নির্ভরও করতে হয় না। শীত পড়তেই তাই ইলিশ বিক্রির ছবি দেখা গেল বাংলায়।
বাজারের ছবিটা বুঝিয়ে দিচ্ছে শীত হোক না বর্ষা, ইলিশের আর অভাব হবে না পশ্চিমবঙ্গে। বাংলাদেশের ইলিশকে পিছনে সরিয়ে শীতের সিজনেও কাঁচা ভারতের ইলিশ বিক্রি হচ্ছে জলপাইগুড়ির বাজারে। ক্রেতা বিক্রেতা সবাই এই ধরনের ইলিশ পেয়ে খুশি প্রকাশ করেছেন। জলপাইগুড়ির বিভিন্ন মাছ বাজারে কলকাতার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে ইলিশ যাচ্ছে। এমনকী সেগুলির এক একটির ওজন এক থেকে দেড় কেজি বলে জানা যাচ্ছে।

এমন বড় ওজনের ইলিশ বিক্রি উত্তরের বাজারে শুরু হওয়ায় খুশি আম জনতা। তবে দামটা তুলনামূলক ভাবে অনেকটাই বেশি! বিক্রেতারা জানাচ্ছেন, তারা বড় মাছের দাম রেখেছেন চোদ্দ শো থেকে পনেরো শো টাকা। এই বিষয়ে এক ক্রেতা বলেন, বাংলাদেশের ইলিশ না খেলে আমরা মরে যাবো না। ভারতের ইলিশ যথেষ্ট ভালো মানের। এমনকি এখন বিক্রি শুরু হয়েছে জলপাইগুড়িতেও। শুধু তাই নয়, শীতের মরশুমেও ভারতের বাজারে ইলিশ পাওয়া যাচ্ছে এটা সবথেকে বড় ব্যাপার বলে জানিয়েছেন ওই ক্রেতা।
কার্যত একই কথা শোনা গিয়েছে আরও এক ক্রেতার মুখেও। তিনি বলছেন, ইলিশ খাবা আমাদের বাধ্যতামূলক নয়। বিশেষ করে বাংলাদেশের ইলিশ না খেয়েও আমরা থাকতে পারি। বর্তমানে একাধিক ইস্যুতে ভারত এবং বাংলাদেশের মধ্যে কার্যত বেড়েছে সংঘাত। যার প্রভাব পড়েছে ইলিশেও। বন্ধ রয়েছে পদ্মার ইলিশ রফতানি। প্রত্যেক বছর পুজোর সময় ইলিশ বাংলায়ত পাঠানো হলেও এবার তা পাঠানো নিয়ে একঅদ্ভুত আচরণ দেখা গিয়েছে সেদেশের অন্তবর্তী সরকারের।
শেষমেশ সে দেশের ব্যবসায়ীদের একাংশের চাপে ভারতে পদ্মার ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় ইউয়নূস সরকার। তবে তা তুলনায় অনেকটাই কম। অন্যদিকে পদ্মার ইলিশ নয়, বাংলার মানুষ যাতে বাংলার ইলিশই খেতে পারেন সে বিষয়ে দীর্ঘদিন ধরে চলছে আলোচনা এবং গবেষণা। তবে এখন ডায়মণ্ডহারবার, ক্যানিংয়ে মরশুমে অনেক ভালো ইলিশ উঠছে। আর তা বাক্সবন্দি হয়ে বাংলা সহ দেশের বিভি৯ন্ন বাজারে ছড়িয়ে পড়ছে।
এমনকি মহারাষ্ট্র থেকেই আসছে ইলিশ। অনেকেই সেটিকে বলছেন, বম্বে ইলিশ। স্বাদ কোনও অংশেই কম নয়। যদিও বিক্রেতারা জানাচ্ছেন, ডায়মন্ড হারবার সহ অন্যান্য জায়গা থেকে ইলিশ জলপাইগুড়ি শহরের প্রাচীন বাজারগুলোতে আসে। সেই সমস্ত ইলিশ খেয়েই মনের তৃপ্তি মেটাচ্ছেন উত্তরের মানুষ।












Click it and Unblock the Notifications