Vande Bharat Express Train: বারবার যান্ত্রিক ত্রুটি! এনজেপিতে থমকালো 'বুলেট', পরিকাঠামোর অভাব?
Vande Bharat Express Train: যান্ত্রিক ত্রুটি'তে ফের থমকালো নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেনগুলির একটি এই ট্রেন। গতি এবং সাছন্দ্যের ক্ষেত্রে যাত্রীদর সবসময় প্রথম পছন্দ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। অন্যান্য ট্রেনের তুলনায় ভাড়া অনেকটাই বেশি। কিন্তু এরপরেও টিকিট পাওয়া মুশকিল হয়। যান্ত্রিক ত্রুটির কারনে থমকে গেল দেশের প্রথম 'সেমি বুলেটে'র যাত্রা। যা নিয়ে তুমুল ক্ষোভ ছড়াল যাত্রীদের মধ্যে।
হাওড়ার পাশাপাশি নিউ জলপাইগুড়ি থেকে একটি বন্দে ভারত (Vande Bharat Express Train) ছাড়ে। যেটি গুয়াহাটি পর্যন্ত যায়। আজ শুক্রবার ট্রেনটির সকাল ৬টা ১০মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও তা ছাড়েনি। যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্টেশনে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। এমনকি বহু যাত্রী ট্রেন থেকে নেমে সোজা চলে যান কর্তব্যরত রেল কর্মীদের সঙ্গে দেখা করতে। ঠিক কি কারণে নির্ধারিত সময়ে ট্রেনটি ছাড়ল না তা জানতে চান।

যদি তা জানানো হয়নি বলে অভিযোগ। যাত্রীরা জানান, তারা দীর্ঘ সময় ধরে ট্রেনেই অপেক্ষা করছিলেন। এমনকি ঠিক কি কারণে এই অবস্থা তাও জানতে চাওয়া হয়। কিন্তু সেটা তাদের জানানোর প্রয়োজন রেল দফতর করেনি বলে অভিযোগ। উল্টে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট বন্দে ভারতের যাত্রীরা। যদিও পরে জানা যায়, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারতে (Vande Bharat Express Train) একটি বড় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
সেই কারণেই নির্ধারিত সময়ে গুয়াহাটির উদ্দেশ্যে সেটিকে ছাড়া যায়নি বলে জানানো হয়। যদিও ঘটনার পরেই রেল আধিকারিকরা ছুটে আসেন এনজেপি স্টেশনে। আসেন ইঞ্জিনিয়াররা। যুদ্ধকালীন তৎপরতায় ত্রুটি মেরামতির কাজ করা হয়। এরপর প্রায় সাড়ে ৩ ঘন্টা পর অর্থাৎ সকাল ৯টা ৩৩মিনিটে এনজেপি ছেড়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেয় সেমি বুলেট। (Vande Bharat Express Train) বন্দে ভারত থমকে যাওয়ায় নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে দিল্লি থেকে বারাণসীর যাওয়ার পথে বিকল হয়ে যায় বন্দে ভারতের (Vande Bharat Express Train) ইঞ্জিন। উত্তরপ্রদেশের ভারথানা স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। শেষমেশ মালগাড়ির ইঞ্জিন এনে বন্দে ভারত ট্রেনটিকে টেনে নিয়ে যাওয়া হয়। পরে অন্য ট্রেনে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। কিন্তু বারবার কেন এমন অবস্থা? পরিচর্চা এবং পরিকাঠামোর অভাবেই কি এই অবস্থা? উঠছে প্রশ্ন।












Click it and Unblock the Notifications