Nisith Pramanik: পদত্যাগ করে দেখান! মমতাকে চ্যালেঞ্জ নিশীথের, ফাঁস করলেন ইস্তফা না দেওয়ার কারণও
Nisith Pramanik: মুখে নয়, পদত্যাগ করে দেখান! মমতা বন্দ্যোপাধ্যায়কে (West Bengal CM) চ্যালেঞ্জ প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের। বৃহস্পতিবার নবান্নে বসে মানুষের স্বার্থে পদত্যাগ করতেই রাজি আছেন বলে মন্তব্য করেন প্রশাসনিক প্রধান (Mamata Banerjee) । আর এহেন মন্তব্যকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। শুরু হয় রাজনৈতিক বিতর্ক।
এবার এই ইস্যুতেই মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন প্রাক্তন এই বিজেপি সাংসদ (Nisith Pramanik)। এদিন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যাবাদী, বিভিন্ন সময়ে নানান ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার এই রূপ দেখেছি। কেন মুখে বলছেন? পদত্যাগ করে দেখানোর কথাও এদিন বলেন বিজেপি নেতা।

তাঁর (Nisith Pramanik) কথায়, মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলে তো মানুষ বুঝবে উনি সত্যি কথাও বলেন। তবে আরজি করের মতো ঘটনা আরও ঘটে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন না বলেই দাবি করেন বিজেপি নেতা তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ। তাঁর কথায়, উনি ক্ষমতা লোভী। একই সঙ্গে আরজি করে ধর্ষণ করে নৃশংস ভাবে তিলোত্তমাকে খুনের ঘটনার কথাও তুলে ধরেন।
নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) বলেন, আমরা সবাই তিলোত্তমার বিচার চাই। কিন্তু যারা এই খুন ধর্ষনের সঙ্গে যুক্ত তাদের রক্ষা করতে চাইছে রাজ্য সরকার। আর তাই বাংলার মানুষের করের টাকায় ২১ জন নামীদামী উকিল সুপ্রিম কোর্টে নিয়োগ করেছে রাজ্য সরকার। উনি কি চাইছেন? প্রশ্ন বিজেপি নেতার।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁর আরও দাবি, উনি (পড়ুন-মমতা বন্দ্যোপাধ্যায়) বলছেন ৩০ দিনেও কেনও বিচার হয়নি, অথচ উনি নিজেই পুলিশ, এবং স্বাস্থ্যমন্ত্রী। কেন এমন ঘটনা ঘটল, চিকিৎসকদের নিরাপত্তা কেন দেওয়া গেল না তা নিয়ে কেন প্রশাসনিক প্রধান কোনও মন্তব্য করছেন না তা নিয়েও প্রশ্ন বিজেপি নেতার। বলে রাখা প্রয়োজন, দীর্ঘ এক মাস কেটে গিয়েছে। অভয়ার বিচার পায়নি।
এই অবস্থায় লাগাতার কর্মবিরতি চালাচ্ছেন চিকিৎসকরা। জটিলতা কাটাতে বৃহস্পতিবার নবান্নে ডাকা হয় তাঁদের। কিন্তু দু'ঘন্টা সময় কেটে গেলেও বৈঠক হয়নি। শর্তের জটিলতায় ভেস্তে যায়। পরে নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, ওরা চেয়ার চায়। মানুষের স্বার্থে পদত্যাগ করতেই রাজি আছি। যদিও জুনিয়ার ডাক্তাররা বলেন, চেয়ারের দাবিতে এই আন্দোলন নয়।












Click it and Unblock the Notifications